Dooars: ডুয়ার্সে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের

Dooars Leopard Death: ডায়না ব্রিজের কাছে সড়কের ওপর চিতাবাঘটিকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের আধিকারিক ও কর্মী বাহিনী। তাঁরা মৃত চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

Dooars: ডুয়ার্সে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের
চিতাবাঘের দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 04, 2026 | 9:18 PM

বানারহাট:  ডুয়ার্সের জাতীয় সড়কে বেপরোয়া গতির বলি চিতাবাঘ। বানারহাট থেকে চালসাগামী ১৭ নম্বর জাতীয় সড়কের ডায়না সেতু সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও বনপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়না ব্রিজের কাছে সড়কের ওপর চিতাবাঘটিকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের আধিকারিক ও কর্মী বাহিনী। তাঁরা মৃত চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

 বন দফতর সূত্রে জানানো হয়েছে, মৃত চিতাবাঘটি একটি স্ত্রী চিতাবাঘ এবং তার বয়স আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ বছর। প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে বা ভোরের দিকে রাস্তা পার হওয়ার সময় কোনো তীব্র গতির যানবাহন তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ডুয়ার্সের বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কগুলিতে যানবাহনের অনিয়ন্ত্রিত গতি ও নজরদারির অভাব নিয়ে এই ঘটনার পর ফের বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল।

Loading...
Unable to load recommendations.
Follow Us