Falakata: বাড়ির অমতে বিয়ে, স্বামীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে বাবা-কাকাদের বিরুদ্ধে থানায় তরুণী

Falakata Love Marriage Attack: স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল তরুণীর বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে। নিজের বাবা, কাকা ও দাদার বিরুদ্ধে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মউ সন্ন্যাসী নামে এক তরুণী। হামলায় মারাত্মকভাবে জখম তাঁর স্বামী সুবীর দেব ভাট বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

Falakata: বাড়ির অমতে বিয়ে, স্বামীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে বাবা-কাকাদের বিরুদ্ধে থানায় তরুণী
দম্পতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 27, 2026 | 11:05 PM

ফালাকাটা: মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। পরিবারের অসম্মতিতেই বিয়ে করেন তরুণী। আর তাতেই ভয়ঙ্কর ঘটনা। স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল তরুণীর বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে। নিজের বাবা, কাকা ও দাদার বিরুদ্ধে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মউ সন্ন্যাসী নামে এক তরুণী। হামলায় মারাত্মকভাবে জখম তাঁর স্বামী সুবীর দেব ভাট বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

অভিযোগ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর প্রায় ৯ মাস আগে সুবীর ও মউ বিয়ে করেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে সামাজিকভাবে তাঁদের মেনে নেওয়া হলেও, মৌয়ের বাপের বাড়ির পরিবার তা মেনে নিতে পারেনি। সেই আক্রোশ থেকেই কুঞ্জনগর এলাকায় সুবীরের ওপর চড়াও হয় মউয়ের বাবা সুবোধ সন্ন্যাসী, কাকা অমর সন্ন্যাসী, দাদা সুদীপ সন্ন্যাসী, অনুকূল সন্ন্যাসী ও শিবু দাস সহ আরও ১০-১৫ জন। ধারালো অস্ত্র দিয়ে সুবীরের ঘাড়ে কোপ মারা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে ফালাকাটা থানার দ্বারস্থ হন মউ। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us