AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যেমনই হোক, মেয়ে তো আমার, পারব ফেলে দিতে!’, গলা ধরে আসে বাবার, সাত মাস হয়ে গেল… কড়া নির্দেশ আদালতের

Bangladesh: দীর্ঘ সময় ধরে কোনও সুরাহা না হওয়ায় অবশেষে 'লিগ্যাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশন'-এর সহযোগিতায় দরিদ্র ভ্যানচালকের পরিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়।

'যেমনই হোক, মেয়ে তো আমার, পারব ফেলে দিতে!', গলা ধরে আসে বাবার, সাত মাস হয়ে গেল... কড়া নির্দেশ আদালতের
নিখোঁজ যুবতীর বাবাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 28, 2024 | 5:51 PM
Share

জলপাইগুড়ি: বাসে তুলে দিয়েছিল পুলিশ। সে প্রায় সাত মাস আগের কথা। এখনও বাড়ি ফেরেনি সেই মেয়ে। হন্যে হয়েছে খুঁজেছে সবাই,  কেউ কিছু বলতে পারেনি। দিনমজুরের ঘরে যেন শুধুই অন্ধকার। পুলিশ হেফাজতে থাকাকালীনই রহস্যজনকভাবে ওই যুবতী নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ। তাঁকে দ্রুত খুঁজে বের করতে দুই জেলার পুলিশ সুপারকে সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

জলপাইগুড়ি পান্ডা পাড়ার বাসিন্দা পিন্টু রায়। তিনি পেশায় তিনি দিনমজুর। ভ্যান-রিক্সা চালিয়ে দিন চালান তিনি। গত এপ্রিল মাসে তাঁর মেয়ে মেয়ে রাখী রায় (২৭) নিখোঁজ হয়ে যায়। তিনি মানসিক ভারসাম্যহীন। এরপর পিন্টু রায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।

পরিবারের তরফে অভিযোগ, গত সাত মাস আগে আলিপুরদুয়ার মহিলা থানা তাঁর মেয়েকে উদ্ধার করে। রাতেই বাড়িতে ফোন করে সে কথা জানায় পুলিশ। পরেরদিন সকালে মেয়েকে নিতে আলিপুরদুয়ার থানায় পৌঁছলে পুলিশ জানায় রাতেই মেয়েকে বাসে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার পর দীর্ঘ সাত মাস কেটে গেলেও মেয়ে বাড়ি ফেরেনি। রাখী রায় আজও রহস্যজনক ভাবে নিখোঁজ।

রাখীর বাবা বলেন, ‘আর কত খুঁজব। আমাদের দিন যে কীভাবে কাটছে। যেমনই হোক, মেয়ে তো আমার। ফেলে দিতে পারি! কখনই পারব না।’

দীর্ঘ সময় ধরে কোনও সুরাহা না হওয়ায় অবশেষে ‘লিগ্যাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশন’-এর সহযোগিতায় দরিদ্র ভ্যানচালকের পরিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়। এরপর গত ২৬ নভেম্বর উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

আদালতের প্রশ্ন, কেন মানসিক ভারসাম্যহীন একজন যুবতীকে উপযুক্ত নিরাপত্তা দিয়ে বাড়িতে পৌঁছে না দিয়ে বাসে তুলে ছেড়ে দেওয়া হল? এই সিদ্ধান্তে পুলিশের সমালোচনাও করে ডিভিশন বেঞ্চ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলার পুলিশ সুপারকে সিট গঠন করে দ্রুত রাখী রায়কে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে আদালত।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?