Army camp: পায়ে দগদগে ক্ষত, সেনা ছাউনির মধ্যেই এসে হাজির ‘সে’! ডুয়ার্সে চাঞ্চল্য

Binnaguri forest department: আহত হাতিটির চিকিৎসার জন্য বিশেষ দল গঠন করে বন দফতর। দলে ছিলেন প্রশিক্ষিত ট্যাঙ্কুলাইজার কর্মী এবং দুজন পশু চিকিৎসক। হাতিটিকে নিরাপদে নিয়ন্ত্রণে এনে চিকিৎসা করার জন্য সেনা জওয়ানদের সহযোগিতা নেওয়া হয়। সেনা ছাউনির জেসিবির সাহায্যে হাতিটিকে নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ট্যাঙ্কুলাইজারের মাধ্যমে অচেতন করে তার পায়ের ক্ষত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা করা হয়।

Army camp: পায়ে দগদগে ক্ষত, সেনা ছাউনির মধ্যেই এসে হাজির সে! ডুয়ার্সে চাঞ্চল্য
আহত হাতিকে বন দফতরে পাঠানো হচ্ছেImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 11, 2026 | 9:40 AM

ধূপগুড়ি: জঙ্গলের মধ্যেই ইতিউতি ঘোরাফেরা করছিল। পায়ে দগদগে ঘা। সেনা জওয়ানদের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দফতরে খবর দেন তাঁরা। বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতরে আহত হাতি, ঘিরে চাঞ্চল্য ডুয়ার্সে, আহত হাতির চিকিৎসা করল বন দপ্তর। তবে কীভাবে আহত হয়েছে হাতিটি, তা এখনও স্পষ্ট নয়। হাতিটির একটি পায়ে গভীর ক্ষত রয়েছে বলে বন দফতর সূত্রে খবর।

বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতরে রেতি জঙ্গলের একটি অংশে আহত অবস্থায় একটি পূর্ণবয়স্ক হাতিকে দেখতে পান সেনা জওয়ানরা। হাতিটিকে দেখে তার একটি পায়ে গভীর ক্ষত রয়েছে বলে বুঝতে পারেন তাঁরা। এরপরই বিষয়টি বন দফতরের আধিকারিকদের জানান সেনা জওয়ানরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। আহত হাতিটির চিকিৎসার উদ্যোগ শুরু হতেই সেনা ছাউনি এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

রাজপুতানা রাইফেলসের অধীন বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতরে হাতিটির অবস্থান জানার পর ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি জেলা বনাধিকারিক দ্বীজপ্রতিম সেন, সহকারী জেলা বন আধিকারিক রাজীব দে, বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হেমাদ্রী দেবনাথ এবং পশু চিকিৎসকদের একটি দল।

আহত হাতিটির চিকিৎসার জন্য বিশেষ দল গঠন করে বন দফতর। দলে ছিলেন প্রশিক্ষিত ট্যাঙ্কুলাইজার কর্মী এবং দুজন পশু চিকিৎসক। হাতিটিকে নিরাপদে নিয়ন্ত্রণে এনে চিকিৎসা করার জন্য সেনা জওয়ানদের সহযোগিতা নেওয়া হয়। সেনা ছাউনির জেসিবির সাহায্যে হাতিটিকে নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ট্যাঙ্কুলাইজারের মাধ্যমে অচেতন করে তার পায়ের ক্ষত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা করা হয়।

তবে কী কারণে হাতিটির পায়ে এত গভীর ক্ষত তৈরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও ট্রেনের ধাক্কায় হাতিটি আহত হয়েছে, নাকি বিভিন্ন এলাকায় থাকা ধারাল ব্লেড ফেন্সিংয়ের তারে পা কেটে গিয়ে এই ক্ষত তৈরি হয়েছে, তা খতিয়ে দেখছে বন দফতর। চিকিৎসার পরেও হাতিটির শারীরিক অবস্থা ও গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। সেনা ছাউনির ভিতরে আহত হাতির উপস্থিতি ঘিরে এখনও সতর্কতা রয়েছে।

জলপাইগুড়ি জেলা সহকারী বন আধিকারিক রাজীব দে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন দফতরের দল ঘটনাস্থলে পৌঁছয়। আহত হাতিটিকে খুঁজে বের করে চিকিৎসার জন্য প্রশিক্ষিত ট্যাঙ্কুলাইজার কর্মী এবং দুজন পশু চিকিৎসককে নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছিল। এই কাজে বিন্নাগুড়ি সেনা ছাউনির জওয়ানরাও সহযোগিতা করেছেন। তাঁদের জেসিবির সাহায্য নেওয়া হয়েছে। হাতিটিকে সুস্থ করে তোলাই বন দফতরের প্রধান লক্ষ্য।

Loading...
Unable to load recommendations.
Follow Us