AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: টোটোতে টাকা-গয়না ভর্তি ব্যাগ দেখেই থানায় ছুটলেন জলপাইগুড়ির গৌরাঙ্গ

Jalpaiguri: গৌরাঙ্গ রায় বলেন, "একটা মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম। তাতে ভোটার কার্ড, এটিএম কার্ড, নগদ টাকা ছিল। আসলে ছোটবেলায় পড়েছিলাম পরের ধন নাহি লবে, চিরদিন সুখ হবে। অন্যের জিনিস নিয়ে সুখ হয় না। প্রশ্নই নেই অন্যের জিনিস নেওয়ার। থানায় দিয়ে গেলাম। প্রকৃত যিনি এই মানিব্যাগের অধিকারী, তিনি যথার্থ প্রমাণ দিয়ে নিয়ে যান।"

Jalpaiguri: টোটোতে টাকা-গয়না ভর্তি ব্যাগ দেখেই থানায় ছুটলেন জলপাইগুড়ির গৌরাঙ্গ
থানায় গৌরাঙ্গ রায়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 6:31 PM
Share

জলপাইগুড়ি: ‘পর ধন নাহি লবে, চিরদিন সুখে রবে।’ কম বেশি সকলেই এই লাইনটির সঙ্গে পরিচিত। তবে ব্যক্তিগত জীবনে এর মর্ম কতজন রাখেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে শত দারিদ্র্য মাথার উপর থাকলেও জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকার বাসিন্দা গৌরাঙ্গ রায় তা অক্ষরে অক্ষরে মেনে চলেন। তাই কুড়িয়ে মানি ব্যাগ পেয়ে তা নিয়ে থানায় ছুটে গেলেন পেশায় টোটো চালক গৌরাঙ্গ।

রবিবার রাতে টোটোতে এক যাত্রী উঠেছিলেন। কোনওভাবে ওই মহিলাযাত্রী তাঁর সঙ্গে থাকা পার্সটি টোটোতে রেখে নেমে যান। এদিকে টোটো নিয়ে বাড়িতে ঢোকার সময় সেটি নজরে আসে গৌরাঙ্গের। ব্যাগ খুলে দেখেন তাতে সোনার একটি নাকছাবি, এটিএম কার্ড, নগদ টাকা রয়েছে। ব্যাগ নিয়ে সোজা ওই রাতেই টোটো ঘুরিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় যান টোটো চালক।

গৌরাঙ্গ রায় বলেন, “একটা মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম। তাতে ভোটার কার্ড, এটিএম কার্ড, নগদ টাকা ছিল। আসলে ছোটবেলায় পড়েছিলাম পরের ধন নাহি লবে, চিরদিন সুখ হবে। অন্যের জিনিস নিয়ে সুখ হয় না। প্রশ্নই নেই অন্যের জিনিস নেওয়ার। থানায় দিয়ে গেলাম। প্রকৃত যিনি এই মানিব্যাগের অধিকারী, তিনি যথার্থ প্রমাণ দিয়ে নিয়ে যান।” জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত-ও দারুণ খুশি। বলেন, সমাজের প্রতিটা মানুষেরই এমন কর্তব্যপরায়ণ হওয়া উচিত। খোঁজ নিয়ে দেখা হবে কার পার্স এটি।

Follow Us
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত