AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kakali on mahua: ‘উনি কী করে জানলেন লেনদেনের বিষয়?’, মহুয়াকে তোপ কাকলির

মহুয়ার বিরুদ্ধে সরব হয়েছেন শতাব্দী রায়ও। তিনি বলেন, "উনি প্রমাণ দিতে পারেননি। তবে, প্রমাণ দিতে হবে ওকে একদিন না একদিন। আর উনি প্রমাণ ছাড়া কথা বলছেন। সারা ভারত ও সারা পৃথিবীর যাঁরা মহুয়াকে চেনেন তাঁরা প্রমাণ পেয়ে গিয়েছিলেন যে উনি কী ডিল করে হিরানন্দানির থেকে টাকা নেন। উনি একমাত্র পার্লামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

Kakali on mahua: 'উনি কী করে জানলেন লেনদেনের বিষয়?', মহুয়াকে তোপ কাকলির
কাকলি ঘোষদস্তিদারImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 20, 2026 | 9:47 PM
Share

কলকাতা: কেউ বলছেন টাকা নিয়েছেন। কেউ মনে করা হচ্ছেন পুরনো কথা। পালাবদলের পর তৃণমূলের ঘর ভেঙেছে। আর আগে যাঁরা ‘গলা জড়াজড়ি’ করে থাকতেন, এখন তাঁরাই একের অপরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসগ মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের মতো যে সকল বিক্ষুব্ধ সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে,তাঁরা টাকা নিয়েছেন। এবার সেই নিয়েই মহুয়াকে পাল্টা ধুয়ে দিলেন কাকলি।

এ দিন কাকলি বলেন, “দেশের সুরক্ষা বিঘ্নিত করে পাসওয়ার্ড দেওয়ার জন্য বহিষ্কার করা হয়েছিল তিনি কত নিয়ে কী করেছিলেন দেশবাসী জানেন। আর এখন তিনি টাকার অঙ্ক বলে দিচ্ছেন, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছি।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “এই কুড়ি জন সাংসদ অনৈতিকতার বিরুদ্ধে সরব হয়েছেন। বিধানসভা নির্বাচনে আমরা বাংলার মানুষের রায় মাথা পেতে নিয়ে ওইদল থেকে বেরিয়ে অন্য দলে যোগদান করেছি। এর মধ্যে কোনও লেনদেনের গল্প নেই। উনি একটা অঙ্ক বলে দিচ্ছেন, লেনদেনের গল্প বলে দিচ্ছেন। উনি জানলেন কীভাবে?”

মহুয়ার বিরুদ্ধে সরব হয়েছেন শতাব্দী রায়ও। তিনি বলেন, “উনি প্রমাণ দিতে পারেননি। তবে, প্রমাণ দিতে হবে ওকে একদিন না একদিন। আর উনি প্রমাণ ছাড়া কথা বলছেন। সারা ভারত ও সারা পৃথিবীর যাঁরা মহুয়াকে চেনেন তাঁরা প্রমাণ পেয়ে গিয়েছিলেন যে উনি কী ডিল করে হিরানন্দানির থেকে টাকা নেন। উনি একমাত্র পার্লামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছিলেন। আমাদের কেউ সেটা হয়নি। আমাদের বিরুদ্ধে দেশবিরোধী কাজের প্রমাণ নেই। তাই ডিল করতে গেলে কী টাকা দিতে হয় সেটা উনি হয়ত জানেন।”

মহুয়া বলেছেন, “তৃণমূলের বিদ্রোহী সাংসদরা পেয়েছেন ৪ কোটি টাকা। ৩৬ মাস পর্যন্ত প্রতিমাসে ১ কোটি করে পাবেন।”

Follow Us
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা