AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur University: গভীর রাতে অরবিন্দ ভবনে নিজেদের বন্দি করে রাখল বামপন্থী ছাত্ররা, তোপ শর্বরীর, চ্যালেঞ্জ সৃজনের

TMC-ABVP: জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদে জেনারেল বডি মিটিং চলছিল। সেখানে এবিভিপি ও FETSU নিয়ন্ত্রণাধীন ডিএসএফের মধ্যে বচসা হয়। পরে সেই বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাতেই এবিভিপির নিখিল দাসের উপর হামলার অভিযোগ ওঠে।

Jadavpur University: গভীর রাতে অরবিন্দ ভবনে নিজেদের বন্দি করে রাখল বামপন্থী ছাত্ররা, তোপ শর্বরীর, চ্যালেঞ্জ সৃজনের
উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 8:01 AM
Share

কলকাতা: ছাত্র সংঘর্ষে বুধবার রাতে দফায় দফায় উত্তপ্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপি ও এসএফআই-এর মধ্যে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গেটে। আহত দু পক্ষের বেশ কয়েকজন ছাত্র। দুই পক্ষের তরফেই এদিন মিছিল বের করা হবে। রাতেই ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদে জেনারেল বডি মিটিং চলছিল। সেখানে এবিভিপি ও FETSU নিয়ন্ত্রণাধীন ডিএসএফের মধ্যে বচসা হয়। পরে সেই বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাতেই এবিভিপির নিখিল দাসের উপর হামলার অভিযোগ ওঠে। আহত হন অনেকেই। খবর পেয়ে আহত ছাত্রদের দেখতে কেপিসি মেডিক্যালে যান শর্বরী। এরপর রাতে অন্য একদল বহিরাগত বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে বলে অভিযোগ। আবারও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে বামপন্থী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের ভিতরে নিজেদের তালাবন্দি করে রাখেন।

এসএফআই-এর কয়েকজন সদস্যের নাম নিয়ে এসএফআই-এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের উদ্দেশে শর্বরী বলেন, “এক ঘণ্টার মধ্যে এদের থানায় সারেন্ডার না করালে, সৃজন যেখানে লুকিয়ে আছেন, সেখান থেকে টেনে বের করব।” অন্যদিকে, ছাত্রভোটের চ্যালেঞ্জ ছোড়েন সৃজন। তিনি বলেন, “ছাত্রদের বচসার মধ্যে প্রথমে এসএফআই কোথাও ছিল না। পরে শুনছি বিজেপি ভাঙচুর চালাচ্ছে। এত ভয় কীসের? যাদবপুরকে অপছন্দ হলে ছাত্র ভোট ঘোষণা করুক। এসএফআই-এর সঙ্গে ভোটে লড়ুক।”

এদিকে, আজ, বৃহস্পতিবার এবিভিপি ও এসএফআই দু পক্ষই মিছিল বের করবে বলে জানা গিয়েছে। গোলপার্ক থেকে মিছিল বের করার কথা এবিভিপি-র, অন্যদিকে এইট বি বাস স্ট্যান্ড থেকে মিছিল বের করবে এসএফআই।

Follow Us