AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee News: ৫৫ লক্ষ টাকা জমা দিতে ব্যর্থ, ২০২৬-২৭ আইএসএল থেকে ছিটকে গেল ডায়মন্ড হারবার এফসি!

Diamond Harbour FC: গত মরশুমে আইএফএল চ্যাম্পিয়ন হয়ে দেশের প্রধান ফুটবল লিগ আইএসএলে সুযোগ পায় ডায়মন্ড হারবার এফসি। এআইএফএফ আগেই জানিয়েছিল, ১৪ আগস্টের মধ্যে সব ক্লাবকে আইএসএলের মোট ১.১ কোটি টাকা দিতে হবে। সেই টাকা অধিকাংশ ক্লাবই জমা দিয়ে দিলেও অনেকেই দিতে পারেনি।

Abhishek Banerjee News: ৫৫ লক্ষ টাকা জমা দিতে ব্যর্থ, ২০২৬-২৭ আইএসএল থেকে ছিটকে গেল ডায়মন্ড হারবার এফসি!
ডায়মন্ড হারবার এফসি Image Credit: Facebook/@DHFC
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 12:42 AM
Share

কলকাতা : অবশেষে আশঙ্কাই সত্যি হল। আইএসএল ২০২৬-২৭ থেকে বাদ পড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। আজ, বুধবার দুপুর দুটোর মধ্যে আইএসএল খেলার পার্টিসিপেশন ফি ৫৫ লক্ষ টাকা ফেডারেশনকে দেওয়ার কথা ছিল ক্লাবের তরফ থেকে। আগেই এই টাকা দেওয়ার সময়সীমা বাড়াতে চেয়েছিল ডায়মন্ড হারবার ক্লাব কর্তৃপক্ষ। তাই ১৪ আগস্ট থেকে বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়েছিল টাকা জমা দেওয়ার শেষ দিন। তবুও, টাকা দিতে পারল না ডায়মন্ড হারবার এফসি। এর ফলে, আইএসএল ২০২৬-২৭ মরশুমে খেলা হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব টাকা দিতে না পারার ফলে ১৩টি ক্লাবকে নিয়েই আইএসএল করার চিন্তাভাবনা করেছে ফেডারেশন। আজ, বুধবার গভীর রাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ফেডারেশন জানিয়েছে, ১৩টি দলকে নিয়েই আগামী মরশুমের আইএসএল হতে চলেছে। পোস্টে ফেডারেশন লিখেছে, “অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং অংশগ্রহণকারী দলগুলির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ইন্ডিয়ান সুপার লিগ ২০২৬-২৭ মরশুমে ১৩টি দল খেলবে। ম্যাচগুলি হোম ও অ্যাওয়ে হবে এবং ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে টুর্নামেন্ট হবে। কবে থেকে প্রতিযোগিতা শুরু হবে, সেই তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে। এই মরশুমের জন্য দলের সংখ্যা চূড়ান্ত হওয়ার ফলে আমরা আনন্দিত। এর ফলে বাকি কাজ খুব শীঘ্রই শেষ করতে পারব।” আগেই জানানো হয়েছিল, যদি আজকের মধ্যে ফেডারেশনকে ডায়মন্ড হারবার এফসি ৫৫ লক্ষ টাকা না দিতে পারে, তাহলে ১৩টি দলকে নিয়েই হবে এই মরশুমের আইএসএল।

AIFF

গত মরশুমে আইএফএল চ্যাম্পিয়ন হয়ে দেশের প্রধান ফুটবল লিগ আইএসএলে সুযোগ পায় ডায়মন্ড হারবার এফসি। এআইএফএফ আগেই জানিয়েছিল, ১৪ আগস্টের মধ্যে সব ক্লাবকে আইএসএলের মোট ১.১ কোটি টাকা দিতে হবে। সেই টাকা অধিকাংশ ক্লাবই জমা দিয়ে দিলেও অনেকেই দিতে পারেনি। জামশেদপুর এফসি টাকা না দিয়ে তাদের ক্লাবই তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার টাকা না দিতে পেরে কলকাতা লিগ, ডুরান্ড কাপের মতো আইএসএল থেকেও একপ্রকার বের করে দেওয়া হল ডায়মন্ড হারবার এফসিকে। এর ফলে ক্লাবের সঙ্গে জড়িত ফুটবলার, সাপোর্ট স্টাফ, কোচ কিবু ভিকুনা – সবারই ভবিষ্যতের সামনে এক বড় প্রশ্নচিহ্ন।

Follow Us