AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: মায়ের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক, অথচ সেই রাজবীরকেই দারুণ পছন্দ তনুশ্রী কন্যার! ফাঁস করলেন কোন সত্যি?

Tanushree Roy Das's Daughter on Bigg Boss Bangla: গেম প্ল্যানে ভরত কল, মনামী, জীতু কমল বা নন্দিনীদের মতো হেভিওয়েটদেরও কড়া টক্কর দিচ্ছেন তিনি। তবে বিগ বসের ঘরে রাজবীরের সঙ্গে তনুশ্রীর বাকবিতণ্ডা ও দ্বন্দ্ব সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু দর্শকদের মনে প্রশ্ন জাগে, যাঁর সঙ্গে মায়ের প্রতি মুহূর্তে এত লড়াই, সেই রাজবীরকে নিয়ে ঘরের বাইরে তনুশ্রীর পরিবারের আসল মত কী?

Bigg Boss Bangla: মায়ের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক, অথচ সেই রাজবীরকেই দারুণ পছন্দ তনুশ্রী কন্যার! ফাঁস করলেন কোন সত্যি?
| Updated on: Oct 10, 2026 | 2:39 PM
Share

‘বিগ বস বাংলা’র ঘরে সেলিব্রিটিদের ভিড়ে জলপাইগুড়ির শাড়ি ব্যবসায়ী তনুশ্রী রায় দাস যেন প্রথম দিন থেকেই এক আলাদা চমক সৃষ্টি করেছেন। কোনও প্রি-কনসিভড ইমেজ বা সেলিব্রিটি ট্যাগের আড়ালে না গিয়ে, নিজের ঘরের মেয়ের মতো সাবলীল মেজাজেই তিনি এখন দর্শকের মন জয় করে নিচ্ছেন। গেম প্ল্যানে ভরত কল, মনামী, জীতু কমল বা নন্দিনীদের মতো হেভিওয়েটদেরও কড়া টক্কর দিচ্ছেন তিনি। তবে বিগ বসের ঘরে রাজবীরের সঙ্গে তনুশ্রীর বাকবিতণ্ডা ও দ্বন্দ্ব সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু দর্শকদের মনে প্রশ্ন জাগে, যাঁর সঙ্গে মায়ের প্রতি মুহূর্তে এত লড়াই, সেই রাজবীরকে নিয়ে ঘরের বাইরে তনুশ্রীর পরিবারের আসল মত কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জটই খুলে দিলেন তনুশ্রীর মেয়ে। মুখ খুলেছেন তনুশ্রীর বোন জয়শ্রী।

মায়ের শোয়ের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে তনুশ্রীর মেয়ে জানান যে তিনি মাকে নিয়ে অত্যন্ত গর্বিত। তবে সত্যি বলতে রাজবীরকে তাঁর ভীষণ ভালো লাগে। তাই তনুশ্রী মেয়ে চান, মা যদি না জিততে পারে, তাহলে যেন বিগ বস উইনার হন রাজবীর। অন্যদিকে তনুশ্রীর বোন জয়শ্রী মনে করেন, রাজবীর ও তনুশ্রীর ঝগড়া বা খুনসুটিগুলো দেখলে কোথাও গিয়ে মনে হয় না যে এগুলো স্রেফ কন্ট্রোভার্সি বাড়ানোর জন্য করা। বরং তাঁদের এই বন্ডিং অনেকটা ভাই-বোনের মতো খুনসুটির মতো মনে হয়।

শুরুর দিকে যখন ভরত কলের সঙ্গে তনুশ্রীর বড় একটা ঝামেলা বেঁধেছিল, তখন পরিবার হিসেবে তাঁদেরও বেশ দুশ্চিন্তা হয়েছিল। কারণ বাকিরা সবাই যেখানে পরিচিত সেলিব্রিটি, সেখানে তনুশ্রী একেবারে সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে সেখানে গিয়েছেন। তবে ধীরে ধীরে বাকিদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া এবং সাধারণ মানুষের এত ভালোবাসা পাওয়া দেখে আপ্লুত তাঁর পরিবার। বিশেষ করে দোকানের কাজকর্ম সামলে এমন একটা বড় প্ল্যাটফর্মে মায়ের এই লড়াকু মানসিকতা সকলের প্রশংস কুড়াচ্ছে। রাজবীর-নন্দিনীর মিষ্টি প্রেম থেকে শুরু করে গেমের নানা কৌশল—সব মিলিয়ে তনুশ্রীর পরিবার এখন টিভির পর্দার সামনে কড়া নজর রাখছে এই লড়াকু তনুশ্রীর প্রতিটি পদক্ষেপের ওপর।

তথ্যসূত্র- সিটি সিনেমা

Follow Us