AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court-CJI protest: চেম্বার থেকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক করা হতেই তড়িঘড়ি হস্তক্ষেপ করলেন প্রধান বিচারপতি

CJI Surya Kant: অভিযোগ, আইনজীবীদের টেনে বাসে তোলার চেষ্টা হয়। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায় তখনই। আইনজীবীরা বলতে শুরু করেন, ইউনিফর্ম পরা আইনজীবীদের গায়ে হাত দিতে পারে না পুলিশ। তারপরও আটক করায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। 

Supreme Court-CJI protest: চেম্বার থেকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক করা হতেই তড়িঘড়ি হস্তক্ষেপ করলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তImage Credit: Tv9 Bangla
| Updated on: Oct 10, 2026 | 2:52 PM
Share

নয়া দিল্লি: শুধুমাত্র পথে বিক্ষোভরত আইনজীবীদেরই নয়, চেম্বারে থাকা আইনজীবীদেরও আটক করা হয়েছে বলে অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে বেরিয়ে সেই আন্দোলনে অংশ নেন আইনজীবীরা। এরপরই তাঁদের আটক করা হয় বলে অভিযোগ। এবার সেই ঘটনায় হস্তক্ষেপ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant)।

অভিযোগ, আইনজীবীদের টেনে বাসে তোলার চেষ্টা হয়। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায় তখনই। আইনজীবীরা বলতে শুরু করেন, ইউনিফর্ম পরা আইনজীবীদের গায়ে হাত দিতে পারে না পুলিশ। তারপরও আটক করায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।

আজ শনিবার কোর্টের ছুটির দিন। তাই, জরুরি শুনানি করার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতার সঙ্গেও যোগাযোগ করা হয় বলে খবর।

পুরো বিষয়টা অবগত হওয়ার পর আইনজীবীদের ছেড়ে দিতে বলেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইনজীবীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। এই খবর নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আইনজীবী দেবরাট।

এদিন সকাল থেকে শুধুমাত্র রাজনৈতিক নেতা-নেত্রীরা নয়, বিভিন্ন মহলের প্রতিনিধিরা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যেই দিল্লির রাস্তা থেকে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও পিনারাই বিজয়নকে। প্রিজন ভ্যানে রাস্তায় ঘোরানো হচ্ছে তাঁদের।

Follow Us