Abhishek Banerjee: এবার রেজিনগরে, ফল প্রকাশের পরের দিনই মামলা দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
সোশ্যাল মিডিয়ায় অভিষেকের বক্তব্য খণ্ডন করে ডিইও জানান, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটার ১১০৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭৫। আর মহিলা ভোটার ৫৩৪। রেজিনগরের উপনির্বাচনে এই বুথে মোট ভোট পড়েছে ৯৭২টি। ডায়মন্ড হারবারের সাংসদ যে ভুল তথ্য ছড়াচ্ছেন, তা স্পষ্ট করে দেন মুর্শিদাবাদের ডিইও। এরপরই অভিযোগ দায়ের হল।

মুর্শিদাবাদ: শুক্রবার উপ নির্বাচনের ফল প্রকাশের পর আজ, শনিবার মামলা দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর থানায় মামলা দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য প্রকাশ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভোটের ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেই তথ্য ভুল বলে আগেই বিবৃতি দেওয়া নির্বাচন কমিশনের তরফে।
রেজিনগর বিধানসভার রিটার্নিং অফিসারের পক্ষ থেকে রেজিনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রেজিনগরের ১০৯ নম্বর বুথের ভোটগণনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। একটি সংবাদমাধ্যমের খবরের ওই স্ক্রিনশট শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানে দাবি করা হয়, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোট পড়েছে ৭৭২টি। আর বিজেপির প্রার্থী পেয়েছেন ৯০৯টি ভোট। আর হুমায়ুন কবীরের দলের প্রার্থী পেয়েছেন ১টি ভোট। ওই স্ক্রিনশট শেয়ার করে নির্বাচন কমিশনকে নিশানাও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরপরই সোশ্যাল মিডিয়ায় অভিষেকের বক্তব্য খণ্ডন করে ডিইও জানান, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটার ১১০৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭৫। আর মহিলা ভোটার ৫৩৪। রেজিনগরের উপনির্বাচনে এই বুথে মোট ভোট পড়েছে ৯৭২টি। ডায়মন্ড হারবারের সাংসদ যে ভুল তথ্য ছড়াচ্ছেন, তা স্পষ্ট করে দেন মুর্শিদাবাদের ডিইও। এরপরই অভিযোগ দায়ের হল।
