AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Recover: পশ্চিমবঙ্গ দিবসের দিন বড় ঘটনা থেকে বাঁচলেন বিজেপি কর্মীরা

নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হয়। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানের পাশে স্কুল সংলগ্ন এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কে বা কারা ওই বোমা সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকজন এই বোমা রেখে গেছে।

Bomb Recover: পশ্চিমবঙ্গ দিবসের দিন বড় ঘটনা থেকে বাঁচলেন বিজেপি কর্মীরা
বোমা উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 20, 2026 | 10:57 PM
Share

হাড়োয়া: ‘পশ্চিমবঙ্গ দিবসের’ অনুষ্ঠান ছিল শনিবার। বিজেপি কর্মী-সমর্থকরা সেই অনুষ্ঠানের সেলিব্রেশনে ব্যস্ত ছিলেন। তখনই বড় ঘটনা। পাশে চোখ পড়তেই পলিথিনের ভিতরে কার্যত মৃত্যু ফাঁদ। উদ্ধার হল তাজা বোমা। আর তৃণমূলের বিরুদ্ধে বোমা রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার শালিপুর গ্রামে।

‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তাঁদের চোখে পড়ে একটি প্রাইমারি স্কুলের কাছেই সাদা প্লাস্টিকে মোড়া অবস্থায় দু’টি বোমা দেখতে পান বিজেপি কর্মীরা। এই ঘটনায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাড়োয়া থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হয়। এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কে বা কারা ওই বোমা সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকজন এই বোমা রেখে গেছে।

বিজেপি কর্মী বিমল দাস বলেন, “আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছিলাম। একটা স্কুলের ছাদের উপরে জলের যে ট্যাঙ্ক ছিল তার পাশে প্লাস্টিকে বোমা রাখা। আমরা পুরোটা জানাই। তারপর প্রশাসন সেটা আবিষ্কার করে। এই অঞ্চলে অশান্তি তৈরি করেছে। যদি বিজেপি ক্ষমতায় না আসত তাহলে আরও অশান্তি হত।”

Follow Us
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত