India vs Uruguay LIVE Scorecard: মাঠে এলেন দুই দলের ফুটবলাররা, শুরু হচ্ছে ম্যাচ!
India vs Uruguay LIVE: গত ৩ তারিখ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ভারত। সেই ম্যাচ ৪-০ ফলে হারতে হয় খালিদ জামিলের ছেলেদের। সেই ইতিহাস ভুলেই আজ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আজ ভারতের মুখোমুখি উরুগুয়ে। আজ কি ভারত অঘটন ঘটাতে পারবে? বিস্তারিত জানতে চোখ রাখুন TV9 বাংলায়।

LIVE NEWS & UPDATES
-
IND 1 : URU 1 – খেলা সাময়িক বন্ধ!
এই মুহূর্তে বাজ পড়ছে যুবভারতীতে। তাই ফিফার নিয়ম অনুযায়ী কেউ মাঠে থাকতে পারবেন না। ২৫ মিনিটের মাথায় খেলা থামিয়ে দিয়েছেন রেফারি। স্কোর ১-১। ভারতের হয়ে গোল দিয়েছেন অনিরুদ্ধ থাপা। উরুগুয়ের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন নুনেজ।
-
IND 1 : URU 1 – গোওওওওওওওল ! অনিরুদ্ধ থাপার গোলে সমতা ফেরাল ভারত!
টানা আক্রমণের ফল পেল ভারত। রায়ান উইলিয়ামস জোরালো শট মেরেছিলেন গোলে। রিবাউন্ড হয়ে বল ফেরে। ফিরতি বলে গোল করে দিলেন অনিরুদ্ধ থাপা। ২৩ মিনিটের মাথায় গোল করলেন তিনি।
-
-
IND 0 : URU 1 – উরুগুয়ের দুর্ভাগ্য
আক্রমণের পর আক্রমণ করছে উরুগুয়ে। বক্সে ঢুকে জালাজারকে বল দেন নুনেজ, তিনি বল দেন ম্যাক্সিমিলিয়ানোকে। তাঁর শট একটুর জন্য পোস্টে লাগল, নাহলে ২-০ এগিয়ে যেত উরুগুয়ে। ১৭ মিনিটে স্কোর ১-০।
-
IND 0 : URU 1 – গোওওওওওওওল ! পেনাল্টি থেকে গোল নুনেজের!
উরুগুয়ের ফুটবলারকে ফ্রেডরিকোকে আটকাতে গিয়েছিলেন পরমবীর । ফাউল করলেন তিনি। পেনাল্টি পেল উরুগুয়ে। শট মেরে গোল করলেন ডারউইন নুনেজ। ১০ মিনিটের মাথায় ১-০ এগিয়ে গেল উরুগুয়ে।
-
IND 0 : URU 0 – ভাল আক্রমণ ভারতের
৫ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ করল ভারতও। উইং থেকে বল নিয়ে বাড়াতে গেলেন মণবীর সিং কিন্তু তাঁকে আটকে দিলেন উরুগুয়ে ক্যাপ্টেন নিমেনেজ। কর্নার থেকে আসা বল থেকে দূরপাল্লার শট মারলেন আনোয়ার, কিন্তু একটুর জন্য মিস হল বল।
-
-
IND 0 : URU 0 – দুরন্ত আক্রমণ উরুগুয়ের
ম্যাচের ৩ মিনিটের মাথায় উইং থেকে দুরন্ত আক্রমণ শানিয়েছিল উরুগুয়ের। কিন্তু নুনেজের সুযোগ নষ্ট করে দিলেন ডিফেন্ডার পরমবীর। অফসাইড পেল ভারত।
-
IND 0 : URU 0 – শুরু হল ম্যাচ
শুরু হয়ে গেল খেলা। পর্দার বাঁ দিক থেকে ডানদিকে আক্রমণ করবে উরুগুয়ে। উল্টো দিকে, ডানদিক থেকে বাঁ দিকে আক্রমণ করবে কমলা জার্সির ভারত।
-
-
নয়া উদ্যোগ উরুগুয়ের
আজকের ম্যাচে নতুন পদক্ষেপ দেখা যাবে উরুগুয়ে দলের ফুটবলারদের। স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পিঙ্ক মোজা পরে খেলবেন উরুগুয়ের বিরুদ্ধে।
-
দেখে নিন ২ দলের প্রথম একাদশ
খেলা শুরু হতে বাকি আর ১০ মিনিট। দেখে নিন দুই দলের প্রথম একাদশ।
ভারত – গুরপ্রীত সিং সান্ধু, অভিষেক টেকচ্যাম সিং, আনোয়ার আলি, পরমবীর, অনিরুদ্ধ থাপা, আকাশ মিশ্র, আপুইয়া, আশিক কুরুনিয়ান, এডমুন্ড, রায়ান উইলিয়ামস, মণবীর সিং।
উরুগুয়ে – কার্দোজো, জেমিনেজ, নান্দেজ, মোরিনো গঞ্জালেজ, জালাজার, ম্যাক্সিমিলানো আরাউহো, পিকরেজ, রদ্রিগো, নুনেজ, ফেডেরিকো ভিনাস
ভারতের একাদশে আজ নেই বিজয় ভার্গিস, সাহাল। পরিবর্তে সুযোগ পেয়েছেন পরমবীর ও এডমুন্ড। উল্টোদিকে, উরুগুয়ের দলে ৬ জন বিশ্বকাপার। এখনও অর্ধেকও ভরেনি স্টেডিয়াম।
আর মাত্র কিছু মিনিট বাকি, তারপরেই যুবভারতীর মাঠে খেলতে দেখা যাবে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন দল উরুগুয়েকে। দিন দুয়েক আগে এই মাঠেই খেলে গিয়েছে ব্রাজিল, এবার খেলবে উরুগুয়েও। ফলে, একই সপ্তাহের মধ্যে দুই বিশ্বসেরা ফুটবল দল ও ফুটবলারদের দেখার সুযোগ পাচ্ছে কলকাতার ফুটবলপ্রেমীরা। প্রথম ফিফা ফ্রেন্ডলিতে ভারত ড্র করেছে পানামার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ব্রাজিলের কাছে। আজ কি ভারত জিততে পারবে?
Published On - Oct 06,2026 7:21 PM
