AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SMAT 2026-27: কাজে এল না অভিমন্যুর লড়াই, বরোদার কাছে হেরে বিপাকে বাংলা!

Bengal vs Baroda: এই মুহূর্তে গ্ৰুপের শীর্ষে রয়েছে বরোদা। ৫ ম্যাচে ৪ জয় ১ হারসহ ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে বরোদা। ৫ ম্যাচ খেলে ৩ জয় ও ২ হার সহ বাংলার পয়েন্ট ১২। এই মুহূর্তে গ্ৰুপে ৩ নম্বরে রয়েছে লক্ষ্মীর ছেলেরা। আর বাকি মাত্র ২ ম্যাচ। উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ খেলবে বাংলা।

SMAT 2026-27: কাজে এল না অভিমন্যুর লড়াই, বরোদার কাছে হেরে বিপাকে বাংলা!
ফাইল ছবিImage Credit: Facebook/CAB
| Updated on: Nov 22, 2026 | 6:06 PM
Share

মুম্বই: এর আগে জোড়া জয় পেয়েছিল বাংলা। তাই আশা করা হয়েছিল, হয়ত সৈয়দ মুস্তাক আলি ট্রফির তৃতীয় ম্যাচেও জিতবে লক্ষ্মীর দল। কিন্তু তা হল না। বরোদার বিরুদ্ধে হেরে গেল বাংলা ব্রিগেড। ৪ উইকেটে ম্যাচ জিতে এই মুহূর্তে এলিট গ্ৰুপ এ-র শীর্ষে বরোদা।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরোদা অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। প্রথম ওভারেই আউট হয়ে ফিরে যান বাংলার ওপেনার করণ লাল (০)। আর এক ওপেনার অভিষেক পোড়েল করেন ২৯। বড় রান পেয়েছেন বঙ্গ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৭৮)। ৪৬ বলে ৭৮ রান করেছেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি। রান পাননি সুদীপ কুমার ঘরামি (৪)। শেষ অবধি নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে বাংলা। শাকির হাবিব গান্ধী (২৬) ও ঋষভ চৌধুরী (২২) রান না পেলে আরও বিপাকে পড়তে পারত বাংলা। ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন প্রদীপ্ত প্রামাণিক।

২টি করে উইকেট পেয়েছেন ক্রুণাল পান্ডিয়া ও সাফভান প্যাটেল। ১টি করে উইকেট পেয়েছেন অতীত শেঠ ও রসিখ সালাম দারও। ৪ ওভার বল করে কোনও উইকেট পাননি রাজ লিম্বানি।

বল করতে নেমে প্রথম বলেই সাফল্য পায় বাংলা। ১ম বলেই আউট হন বরোদার ওপেনার অমিত পাসি। প্রথম ওভারেই অমিতকে আউট করেন শামি। এরপরেই বরোদার ইনিংস সামলে নেন শিভালিক শর্মা ও শাশ্বত রাওয়াত। ১৬ বলে ৩১ রান করে আউট হন শিভালিক। ৩৫ বলে ৫১ রান করে আউট হন শাশ্বত। এরপরেই দায়িত্ব নিয়ে ব্যাট করতে শুরু করেন জিতেশ শর্মা। ২৯ বলে ৫৪ রান করে আউট হন জিতেশ। অধিনায়ক ক্রুণাল (১৭) ও জিতেশকে একই ওভারে আউট করেন সায়ন ঘোষ। কিন্তু তবুও জয় পেল না বাংলা। ১৯ ওভারের মধ্যেই নির্ধারিত রান তুলে নেয় বরোদা। তবে নির্বিষ বোলিংয়ের পাশাপাশি একাধিক ক্যাচও আজ ফেলেছে বাংলার ফিল্ডাররা।

এই মুহূর্তে গ্ৰুপের শীর্ষে রয়েছে বরোদা। ৫ ম্যাচে ৪ জয় ১ হারসহ ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে বরোদা। ৫ ম্যাচ খেলে ৩ জয় ও ২ হার সহ বাংলার পয়েন্ট ১২। এই মুহূর্তে গ্ৰুপে ৩ নম্বরে রয়েছে লক্ষ্মীর ছেলেরা। আর বাকি মাত্র ২ ম্যাচ। উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ খেলবে বাংলা। পরের পর্বে জেতে গেলে এই ২ ম্যাচে জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আশা করতে হবে নিজেদের বাকি ম্যাচগুলো যেন হারে ফার্স্ট বয় বরোদা ও দুই নম্বরে থাকা রাজস্থান। নাহলে এই পর্বেই বিদায় ঘটে যাবে বঙ্গ ব্রিগেডের।

Follow Us