Jhargram Assembly Election: ছাপ্পা নাকি অন্য় কিছু? ভোট দিতে গিয়ে ধানিরাম জানলেন এ বছরের মতো আর নয়

West Bengal Election 2026: ধানিরাম হাঁসদা নামে এক জনৈক ভোটার ভোট দিতে গিয়েছেন। তাঁর দাবি, বুথ লেভেল অফিসার (BLO) তাঁকে জানান, তাঁর ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। এবং তা পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ফলে তিনি আর ভোট দিতে পারবেন না। এ দিকে, ধানিরাম হাঁসদার দাবি, তিনি কখনও পোস্টাল ব্যালটে ভোট দেননি।

Jhargram Assembly Election: ছাপ্পা নাকি অন্য় কিছু? ভোট দিতে গিয়ে ধানিরাম জানলেন এ বছরের মতো আর নয়
ঝাড়গ্রামের খবরImage Credit source: Tv9 Bangla

Apr 23, 2026 | 3:45 PM

তন্ময় নন্দীর রিপোর্ট

ঝাড়গ্রাম: প্রতিবার ভোট দিয়েছে ইভিএমএ (EVM)। অথচ এবার ভোট পড়ল পোস্টাল ব্যালটে। কিন্তু কীভাবে? যদিও তাঁর কোনও উত্তরই নেই। কারণ যাঁর ভোট পড়েছে, তিনি নিজেই জানেন না এই বিষয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম বিধানসভার নোলবোনা এলাকার ২৩০ নম্বর বুথে।

ধানিরাম হাঁসদা নামে এক জনৈক ভোটার ভোট দিতে গিয়েছেন। তাঁর দাবি, বুথ লেভেল অফিসার (BLO) তাঁকে জানান, তাঁর ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। এবং তা পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ফলে তিনি আর ভোট দিতে পারবেন না। এ দিকে, ধানিরাম হাঁসদার দাবি, তিনি কখনও পোস্টাল ব্যালটে ভোট দেননি। তিনি কোনও সরকারি চাকরির সঙ্গে যুক্ত নন কিংবা ভোটের দায়িত্বেও ছিলেন না, তাই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। এই ঘটনায় সরকারি আধিকারিকদের গাফিলতির অভিযোগ উঠেছে। এর ফলে একজন সাধারণ ভোটার তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হলেন বলে অভিযোগ।

“আমি ভোট দিতে এসেছিলাম। তখন আমায় বলা হল আমার নাকি ভোট হয়ে গেছে। ভোট দিতে আর পারব না। আমার তো মনে হচ্ছে আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে।”

ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Follow Us