Jhargram: সন্তানকে বাঁচাতে গিয়ে পর্যটকের মর্মান্তিক মৃত্যু, আর তারপরই বেলপাহাড়িতে এবার বড় সিদ্ধান্ত প্রশাসনের

Belpahari Ghagra Waterfall: নিয়ম অনুযায়ী বেলপাহাড়ি থানা প্রতিদিন ঘাগরা জলপ্রপাত চত্বরে ব্যারিকেড দিয়ে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করে থাকে। নজরদারির জন্য বেলপাহাড়ি থানার পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়রদের মোতায়েন রাখা হয়। এমনকি আলো কমে এলে বা সূর্যাস্তের পর ওই বিপজ্জনক অংশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি থাকে।

Jhargram: সন্তানকে বাঁচাতে গিয়ে পর্যটকের মর্মান্তিক মৃত্যু, আর তারপরই বেলপাহাড়িতে এবার বড় সিদ্ধান্ত প্রশাসনের
জলপ্রপাতে তলিয়ে গিয়েছেন প্রীতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 05, 2026 | 5:42 PM

বেলপাহাড়ি: সন্তানকে বিপদের হাত থেকে রক্ষা করতে গিয়ে বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাতে তলিয়ে গিয়েছিলেন বারুইপুরের এক মহিলা পর্যটক। রবিবার তাঁর নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই পর্যটকদের নিরাপত্তা ও প্রশাসনের পরিকাঠামো নিয়ে একের পর এক গাফিলতির অভিযোগ উঠতে শুরু করে। সেই দুর্ঘটনার জেরে অবশেষে নড়েচড়ে বসল জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন। পর্যটকদের সুরক্ষায় বেলপাহাড়িজুড়ে নেওয়া হল একগুচ্ছ কঠোর পদক্ষেপ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী বেলপাহাড়ি থানা প্রতিদিন ঘাগরা জলপ্রপাত চত্বরে ব্যারিকেড দিয়ে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করে থাকে। নজরদারির জন্য বেলপাহাড়ি থানার পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়রদের মোতায়েন রাখা হয়। এমনকি আলো কমে এলে বা সূর্যাস্তের পর ওই বিপজ্জনক অংশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি থাকে।

কিন্তু অভিযোগ, বিগত কয়েক দিন ধরে এই সুরক্ষা নির্দেশিকা সঠিকভাব মানা হচ্ছিল না। নজরদারির শিথিলতার সুযোগ নিয়ে অনেক পর্যটকই জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক জায়গায় নেমে পড়ছিলেন, যার চরম মাশুল গুনতে হল বারুইপুরের ওই মহিলাকে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর আজ সোমবার সকাল থেকেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। পুরো ঘাগরা জলপ্রপাত এলাকাটি নতুন করে মজবুত ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বিপজ্জনক অংশে পর্যটকরা যাতে কোনওভাবেই নেমে না পড়েন, সে বিষয়ে সচেতন করতে জেলা পুলিশের পক্ষ থেকে টানা মাইকিং চালানো হচ্ছে।

শুধু ঘাগরা জলপ্রপাতই নয়, এই ঘটনার পর বেলপাহাড়ির অন্যান্য সমস্ত পর্যটনকেন্দ্রেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। দর্শনীয় স্থানগুলির বিপজ্জনক পয়েন্টগুলিতে ব্যারিকেড বসানোর পাশাপাশি সতর্কতামূলক পোস্টার টাঙানো হয়েছে। সেই সঙ্গে কোনও অবস্থাতেই যাতে সুরক্ষাবিধি লঙ্ঘন না করা হয়, সে বিষয়ে কর্তব্যরত পুলিশ ও সিভিক কর্মীদের অতিরিক্ত সজাগ ও সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন।

Loading...
Unable to load recommendations.
Follow Us