Jhargram Lok Sabha: দুপুরে উত্তপ্ত গড়বেতা, BJP প্রাথীকে ছোড়া হল ইট, আতঙ্কে পালাল বাহিনীও

Garbeta Chaos: জানা যাচ্ছে, ঝাড়গ্রামের গড়বেতা বিধানসভার মোগলাপাতা গ্রাম। জানা যাচ্ছে প্রণত টুডু এলাকায় পৌঁছতেই প্রায় এক থেকে দেড়শো গ্রামবাসী তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন। তারপরই হঠাৎ করে তাঁরা বড়-বড় ইট-পাটকেল ছুড়তে শুরু করেন।

Jhargram Lok Sabha: দুপুরে উত্তপ্ত গড়বেতা, BJP প্রাথীকে ছোড়া হল ইট, আতঙ্কে পালাল বাহিনীও
উত্তপ্ত গড়বেড়াImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 25, 2024 | 2:56 PM

গড়বেতা: রণক্ষেত্র ঝাড়গ্রাম । বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়িতে হামলার অভিযোগ। আক্রান্ত খোদ বিজেপি প্রার্থী। ইটবৃষ্টি, বিক্ষোভ,ভাঙচুর। কার্যত ধুন্ধুমার অবস্থা। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

জানা যাচ্ছে, ঝাড়গ্রামের গড়বেতা বিধানসভার মোগলাপাতা গ্রাম। জানা যাচ্ছে প্রণত টুডু এলাকায় পৌঁছতেই প্রায় এক থেকে দেড়শো গ্রামবাসী তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন। তারপরই হঠাৎ করে তাঁরা বড়-বড় ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে প্রণত টুডুর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরাও সামাল দিতে পারেননি। কার্যত মাথায় হাত চাপা দিয়ে পালাতে হয় সেখান থেকে। কেন্দ্রীয় বাহিনীকেও ছুটে পালাতে দেখা যায়।

ইটের আঘাতে কাচ ভেঙে যায় বিজেপি প্রার্থীর গাড়ির কাচের। জানা যাচ্ছে, মাথায় আঘাত লেগেছে প্রণতেরও। তাঁকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ পৌঁছয়নি। প্রার্থীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। প্রণত টুডু বলেন, “আমাদের গাড়ির কাচ ভেঙে দিয়েছে। তৃণমূল এইসব শুরু করেছে। আমার মাথায় আঘাত লেগেছে।”

 

Follow Us