Jhargram BJP joining: ভোটের আগে ঝাড়গ্রামে বিজেপির শক্তি বৃদ্ধি, তৃণমূল ছাড়ল ২০০ সংখ্যালঘু পরিবার

West Bengal assembly election 2026: নতুন কর্মী-সমর্থকদের দলে স্বাগত জানিয়ে বিজেপি প্রার্থী বলেন, "বিজেপির উপর আস্থা রেখে সংখ্যালঘু ভাই-বোনেরা যোগদান করলেন। নতুন সরকার গঠনের শপথ নিলেন। আমরা তাঁদের সাদরে গ্রহণ করেছি। নতুন সরকার গঠন হবে। মানুষের অভাব, অভিযোগ শুনবে। নতুনভাবে কাজ হবে। মানুষের যন্ত্রণার অবসান হবে।"

Jhargram BJP joining: ভোটের আগে ঝাড়গ্রামে বিজেপির শক্তি বৃদ্ধি, তৃণমূল ছাড়ল ২০০ সংখ্যালঘু পরিবার
গোপীবল্লভপুরে বিজেপিতে যোগ দিল ২০০ সংখ্যালঘু পরিবারImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 09, 2026 | 6:56 PM

ঝাড়গ্রাম: প্রথম দফার ভোটগ্রহণের আর ১৫ দিনও বাকি নেই। তার আগে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভায় রাজনৈতিক সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় ২০০ সংখ্যালঘু পরিবার। আর এই যোগদানের পরই গেরুয়া শিবিরের দাবি, বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর তাঁদের সমস্যার সমাধান হবে বুঝেই সংখ্যালঘু মানুষ তাদের দলে যোগ দিচ্ছেন।

বৃহস্পতিবার গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো নির্বাচনী প্রচার করছিলেন। তারই মাঝে সর্ডিহা অঞ্চলের চিঙ্গুরকষা এলাকায় জেলা সংখ্যালঘু সেলের সহ-সভাপতি-সহ প্রায় ২০০টি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর হাত ধরেই এই যোগদান সম্পন্ন হয়।

নতুন কর্মী-সমর্থকদের দলে স্বাগত জানিয়ে তিনি বলেন, উন্নয়নের স্বার্থে মানুষ এখন পরিবর্তনের পক্ষেই সায় দিচ্ছেন। তাঁর বক্তব্য, “বিজেপির উপর আস্থা রেখে সংখ্যালঘু ভাই-বোনেরা যোগদান করলেন। নতুন সরকার গঠনের শপথ নিলেন। আমরা তাঁদের সাদরে গ্রহণ করেছি। নতুন সরকার গঠন হবে। মানুষের অভাব, অভিযোগ শুনবে। নতুনভাবে কাজ হবে। মানুষের যন্ত্রণার অবসান হবে।”

বিজেপিতে যোগদান করে সংখ্যালঘু সেলের সহ-সভাপতি শেখ মেহতাব আলি বলেন, “আমরা তৃণমূল করতাম। আমাদের উন্নয়ন হয়নি। সেটা বুঝতে পেরেই আমাদের ২০০ পরিবার বিজেপিতে যোগ দিয়েছে। আরও অনেকের যোগদান নিয়ে কথাবার্তা চলছে।”

যোগদান কর্মসূচির পরই প্রচারে গতি বাড়ান রাজেশ মাহাতো। সর্ডিহা অঞ্চলের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যান তিনি। স্থানীয়দের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতিও দেন বিজেপি প্রার্থী। রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘু ভোটব্যাঙ্কে এই ভাঙন আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। শাসকদলের তরফে অবশ্য এই যোগদান নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

Follow Us