
কলকাতা: ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোটগ্রহণ হবে রাজ্যের ১৫২টি কেন্দ্রে। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনও ট্রাইব্যুনালে চলছে নিষ্পত্তির কাজ। তবে যাঁরা এবার ভোট দিতে যাবেন, তাঁদের জন্য কিছু তথ্য়।
নির্বাচন কমিশনের তরফে বেশ কয়েকটি নথির কথা বলা হয়েছে। ভোটার কার্ড না থাকলে এর মধ্যে যে কোনও একটি নথি সঙ্গে থাকলেই চলবে। ফটো ভোটার স্লিপ একমাত্র নথি হিসেবে গ্রহণ করা হবে না।
ভোটার আইডি কার্ড
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি বা পাবলিক লিমিটেড কোম্পানির তরফ থেকে দেওয়া আই কার্ড।
ফটোগ্রাফ সহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক
প্যান কার্ড
স্মার্ট কার্ড
MNREGA জব কার্ড
শ্রম মন্ত্রকের দেওয়া স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড
ছবি সহ পেনশনের নথি
আধার কার্ড
এর মধ্যে যে কোনও একটি কার্ড থাকলেই ভোট দিতে পারবেন।
https://electoralsearch.eci.gov.in- এই ওয়েবসাইটে লগ ইন করে নিজের নাম খুঁজে নিন।
ভোটার হেল্পলাইন নম্বর 1950-তে ফোন করে নিজের নাম জানতে পারবেন। নম্বরটির আগে সংশ্লিষ্ট এসটিডি নম্বর যোগ করতে হবে।
‘ECI নিজের এপিক নম্বর’, লিখে 1950 নম্বরে এসএমএস করতে হবে।
ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে, তাতে নিজের নাম চেক করতে হবে।