Onion Farming: খাবেন কী? বাজারে আগুন লাগল বলে…মাঠেই সব শেষ!

Vegetable Price Hike: শুধু ধান নয়, টানা বৃষ্টি ও জমা জলে একাধিক শীতকালীন শাকসবজির হালও বেহাল। একের পর এক দুর্যোগের জোড়া ফলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন পেঁয়াজ চাষিরা। অর্ণব, মুরাসুর পর ঘূর্ণিঝড় আকভান এসে চাষের ক্ষতি হয়ে গিয়েছে।  

Onion Farming: খাবেন কী? বাজারে আগুন লাগল বলে...মাঠেই সব শেষ!
মাঠেই পচছে ফসল। Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 21, 2026 | 9:06 AM

ঝাড়গ্রাম: পাকা ধানে মই দিল প্রাকৃতিক দুর্যোগ। ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় এখন শুধুই কৃষকদের হাহাকার। মাঠভর্তি সোনালী ফসল জলের নীচে তলিয়ে গিয়ে নষ্ট হতে বসেছে। অতিবৃষ্টিতে লঙ্কার গাছ নষ্ট হতে বসেছে। নষ্ট হচ্ছে ধানও।

শুধু ধান নয়, টানা বৃষ্টি ও জমা জলে একাধিক শীতকালীন শাকসবজির হালও বেহাল। একের পর এক দুর্যোগের জোড়া ফলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন পেঁয়াজ চাষিরা। অর্ণব, মুরাসুর পর ঘূর্ণিঝড় আকভান এসে চাষের ক্ষতি হয়ে গিয়েছে।

কৃষকদের সূত্রে জানা গিয়েছে, জমিতে জল জমে থাকায় পেঁয়াজের বীজতলা বা পেঁয়াজ তলা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। চারা ঠিকমতো বেড়ে উঠতে পারছে না, বহু জায়গায় চারা পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে চলতি মরসুমে পেঁয়াজ চারার চরম সঙ্কট তৈরি হতে পারে। চারা কেনার খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

অন্যদিকে, লাগাতার বৃষ্টি ও চাষের জমিতে জল জমে যাওয়ায় মাঠেই ফুলকপি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, বেগুন-সহ বিভিন্ন শীতকালীন সবজিতে পচন ধরার আশঙ্কা করা হচ্ছে। সব ফসল যদি নষ্ট হয়, তাহলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। বাজারে সবজির জোগান কমলে, উৎপাদন ধাক্কা খেলে, সবজির দাম ব্যাপক বাড়তে পারে। সাধারণ বাজারে পেঁয়াজ ও অন্যান্য সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us