মহালয়ায় পূর্ব পুরুষের উদ্দেশে তর্পণ করতে মেদিনীপুর শহরের কংসাবতী নদী ঘাটে ভিড় জমিয়েছেন শহরবাসী। ভিড় সামাল দিতে আগে থেকেই সমস্ত রকমের ব্যবস্থা নিয়েছে পৌর প্রশাসন। পাশাপাশি নদী ঘাটে যাতে কোনও ধরনের বিপত্তি না ঘটে সেদিকে খেয়াল রেখে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকেও উপস্থিত রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন বিধায়ক শঙ্কর গুচ্ছাইত।
মহালয়ার পুণ্যলগ্নে গঙ্গাসাগরে লাখো পুণ্যার্থীর সমাগম। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় শনিবার ভোর থেকেই সাগরসঙ্গমে পুণ্যস্নান ও পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে ভিড় জমান অসংখ্য মানুষ। মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে সাগরতট। স্নান ও তর্পণ শেষে পুজোর ডালা হাতে কপিলমুনি আশ্রমে পুজো দেন ভক্তরা। পরিবারের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করেন অনেকে।
বিপুল ভিড় সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশকর্মী ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। যাত্রীদের সুবিধার্থে চালানো হচ্ছে অতিরিক্ত ভেসেল ও লঞ্চ। পাশাপাশি রয়েছে অস্থায়ী শৌচালয়, পোশাক পরিবর্তনের ঘর ও পানীয় জলের ব্যবস্থা। হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে পেতে চলছে মাইকিং। দিনভর পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনিক সূত্রে অনুমান।
পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে ভিড়। রীতি মেনে মহালয়ার ভোরে বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জড়ো হয়ে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন। তর্পণে যোগ দেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রি শেখর দানাও।
মহালয়া উপলক্ষে বেনারস ও হরিদ্বারের আদলে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বিদ্যাধরী নদীর বুকে আয়োজিত হল বিশেষ গঙ্গা আরতি। আরতিকে ঘিরে নদীর পাড়ে ভিড় জমান বহু সাধারণ মানুষ। গোটা এলাকা জুড়ে তৈরি হয় ধর্মীয় আবহ।
এই বিশেষ আরতি দেখতে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি নেতা-কর্মীরাও। মহালয়ার আবহে বিদ্যাধরী নদীর তীরে এই বিশেষ ধর্মীয় আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা।
মহালয়ায় দুর্গাপুজোর উদ্বোধনে মেগা ইভেন্ট ইডেনে। আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রেড রোড থেকে ইডেন পর্যন্ত বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রায় থাকবেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল।
রেড রোডের মিছিলে থাকবে ছৌ নাচ থেকে ধুনুচি নাচ।
বাজবে তিন হাজার ঢাক।
ইডেনে জেলার লোকশিল্পের একাধিক স্টল থাকবে।
থ্রি-ডি প্রোজেকশন, ড্রোন শো, লেজার শো-এর আয়োজন।
একাধিক শিল্পীর লাইভ কনসার্ট হবে ইডেনে।
জেলার ঐতিহ্যবাহী লোকনৃত্য প্রদর্শন, আতসবাজির শো-এর আয়োজন করা হয়েছে।
মহালয়া উপলক্ষে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। প্রায় ৭৫০ মিটার রাস্তা জুড়ে এই অনুষ্ঠানে বাংলার বিভিন্ন জেলার লোক সাংস্কৃতির পরিবেশনা তুলে ধরা হবে। মায়াবী আলোয় সেজে উঠেছে রেড রোড এবং সংলগ্ন এলাকা। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রেড রোডে তৈরি করা হয়েছে ২৩টি অস্থায়ী মঞ্চ। শিল্পীরাও ব্যস্ত শেষ মুহূর্তের মহড়ায়।
পাশাপাশি ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠানের। ইডেনের মেগা ইভেন্ট বড় পর্দায় দেখানোর ব্যবস্থাও থাকবে রেড রোডে। রেড রোড এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহালয়ার ভোর থেকেই কলকাতার ঘাটগুলিতে উপচে পড়া ভিড়। চলছে তর্পণ। বাবুঘাট থেকে বাগবাজার…সর্বত্র একই ছবি।
এদিকে, জেলায় জেলায় নদী ও গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের ভিড়। পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় ভোর থেকেই শুরু হয়েছে তর্পণ।
Mahalaya Amavasya Pitrupaksha Rituals Live Updates in Bengali: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের শুরু। প্রথা মেনে ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়েছে ভক্তদের ভিড়। প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন সাধারণ মানুষ। সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভিড়। বাবুঘাট থেকে শুরু করে বাগবাজার…সর্বত্র একই ছবি।