AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev: মাঝ আকাশে দেবের কপ্টারে ধোঁয়া, খবর পেয়েই ফোন মমতার

Dev: উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন রোড শো করেন অভিনেতা দীপক অধিকারী। এদিন রতুয়া স্টেডিয়ামে তাঁর হেলিকপ্টার অবতরণ করে দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ।

Dev: মাঝ আকাশে দেবের কপ্টারে ধোঁয়া, খবর পেয়েই ফোন মমতার
ঘাটালের তৃণমূল প্রার্থী দেবImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 03, 2024 | 5:03 PM
Share

মালদহ: মাঝ আকাশে বিপদের মুখে দেব। হেলিকপ্টার থেকে বেরচ্ছে ধোঁয়া। দেখেই আতঙ্কিত হয়ে পড়েন তৃণমূল প্রার্থী। দ্রুত জরুরি অবতরণ করা হয় দেবের সেই কপ্টার। এদিন অল্পের জন্য রক্ষা পেলেন দেব। শুক্রবার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালদহে প্রচারে গিয়েছিলেন দেব। একটি রোড শো-ও করেন তিনি। এরপর মালদহ থেকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ঘটনার কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন মমতাও। তিনি ফোন করে খোঁজ নেন, কথা বলেন দেবের সঙ্গে।

জানা গিয়েছে রতুয়া থেকে কপ্টারটি ওড়ার পরই হঠাৎ ধোঁয়া বেরতে দেখা যায়। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরচ্ছিল বলে জানা গিয়েছে। এরপরই দ্রুত মালদহ এয়ারপোর্টে নামানো হয় হেলিকপ্টার। সেখান থেকেই গাড়িতে সড়কপথে করে রওনা হন দেবকে। জানা গিয়েছে, মালদহের রতুয়া থেকে মুর্শিদাবাদের রানিনগর যাওয়ার জন্য রওনা হয়েছিলেন দেব। এই বিভ্রাটের জেরে সড়কপথে যান।

এই ঘটনার পরই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সভায় গিয়ে মমতা জানান, সভায় যাওয়ার পথে খবরটা পেয়েছেন তিনি। মমতা বলেন, “হেলিকপ্টারে আগে থেকেই ধোঁয়া দেখা যাচ্ছিল। আকাশে ওড়ার পর প্রায় আগুন লেগে যায়। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। দেবের সঙ্গে ফোনে কথাও হয়েছে।”

আপাতত মালদহে এয়ারপোর্টে রেখে খতিয়ে দেখা হচ্ছে হেলিকপ্টারটি। আধিকারিকরা জানিয়েছেন, ধোঁয়া দেখা গিয়েছিল ঠিকই, তবে তা আগুন লাগার মতো কোনও ঘটনা নয়। কী ত্রুটির কারণে এমন হল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত নিরাপদে আছেন দেব।

Follow Us