AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaliachak: কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে ‘ডি কোম্পানি’র নামে হুমকি, আটক ৩

Krishnendu Narayan Chowdhury: কখনও দুলাল সরকারক্র খুন, কখনও সাবিত্রী মিত্রকে খুনের চেষ্টা, কখনও আবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। তবে কুচক্রীরা দলের ভেতরের না বাইরের তা স্পষ্ট করেননি তিনি।

Kaliachak: কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে 'ডি কোম্পানি'র নামে হুমকি, আটক ৩
ডান দিকে আটক ব্যক্তিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 22, 2025 | 5:07 PM
Share

মালদহ: মালদহের ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে খুনের হুমকির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোবাইলের টাওয়ার লোকেশন দেখে কালিয়াচক থেকেই আটক করা হয়েছে ওই তিন জনকে। যদিও তদন্তের স্বার্থে এখনই কারোর নাম প্রকাশ্যে আনতে চাইছেন না তদন্তকারীরা।

অন্যদিকে এই ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে সন্ধিহান তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি পালটা হুমকি দিয়ে বলেন, “পুলিশ না ধরতে পারলেও মালদহ জেলা তৃণমূল খুঁজে নেবে দুষ্কৃতীদের। তাঁদের গুঁড়িয়ে দিয়ে শিক্ষা দেবে।” বিধানসভা নির্বাচন সামনে আর সে কারণেই কোনও কুচক্রী এই সব কাণ্ড করছে বলে দাবি তৃণমূল জেলা সভাপতির।

কখনও দুলাল সরকারক্র খুন, কখনও সাবিত্রী মিত্রকে খুনের চেষ্টা, কখনও আবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। তবে কুচক্রীরা দলের ভেতরের না বাইরের তা স্পষ্ট করেননি তিনি।

শুক্রবার কৃষ্ণেন্দু নারায়ণের কাছে হুমকি মেসেজ আসে বলে অভিযোগ। কৃষ্ণেন্দু অভিযোগ করেন, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি একটি মেসেজ পান। যিনি বার্তা পাঠিয়েছিলেন, তিনি নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে পরিচয় দিয়েছেন। তিনি বার্তায় লেখেন, ‘‘২০ পেটি দেনা হোগা আপকো, নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।” এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। দুপুরের মধ্যেই ফোনের টাওয়ার লোকেট হয়ে যায় বলে পুলিশ জানিয়ে দেয়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?