AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Card: ‘বলল আমি মরে গিয়েছি…আমি তো জিন্দা আছি’, রেশন তুলতে গিয়ে তাজ্জব আকতারা

Ration Card: প্রশ্ন উঠছে কেন এই ধরনের ঘটনা ঘটল? কতটা গাফিলতি আধিকারিকদের? খোদ তৃণমূলেরই এলাকার বুথ সভাপতি এই নিয়ে প্রশ্ন তুলেছেন।

Ration Card: 'বলল আমি মরে গিয়েছি...আমি তো জিন্দা আছি', রেশন তুলতে গিয়ে তাজ্জব আকতারা
আকতারা খাতুনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 01, 2025 | 8:31 AM
Share

মালদহ: রেশনে হাজির ভূত! রেশন নিতে এলেন ‘মৃত’ মহিলা! মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাঙ্গাইপুর গ্রামের ঘটনা। প্রায় দু’বছর আগে নদিয়া জেলার করিমপুরের বাসিন্দা সালাম মণ্ডল নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে আকতারা খাতুনের। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থেকে রেশন কার্ড বদলের জন্য তিনি ব্লক দফতরে যান। সেখান থেকে বলা হয় বদল করে দেওয়া হয়েছে। কিন্তু করিমপুরে রেশন কার্ড করতে গেলে তাঁকে জানানো হয় রেশন তালিকায় তিনি মৃত। আর সেকারণেই বন্ধ হয়ে গিয়েছে রেশন।

অভিযোগ, আকতারাকে বলা হয়েছে, তাঁর নাকি ১১ মাস আগেই মৃত্যু হয়েছে। দিনমজুর খেটে খাওয়া পরিবারের রেশন এভাবে বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যা। প্রতিদিনের অন্নসংস্থান করাও এখন দায়। শুক্রবার তাই আবারও হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক দফতরে যান তাঁরা। লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রশ্ন উঠছে কেন এই ধরনের ঘটনা ঘটল? কতটা গাফিলতি আধিকারিকদের? খোদ তৃণমূলেরই এলাকার বুথ সভাপতি এই নিয়ে প্রশ্ন তুলেছেন। আধিকারিকদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

ওই গৃহবধূর স্বামী বলেন, ‘আমরা পড়াশোনা জানি না বলে আমাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে।’ এদিকে, বিজেপি নেতারা কটাক্ষ করে বলছেন, যে রাজ্যে বাংলাদেশিরা রেশন কার্ড পায়, সেই রাজ্যের মানুষ এইভাবেই বঞ্চিত হবে। যদিও তৃণমূলের দাবি কোনও সাধারণ মানুষ বঞ্চিত হবে না। যেটা ভুল হয়েছে সেটা দ্রুত ঠিক করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। চলছে রাজনৈতিক তরজা।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার