AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress: জোটের ‘ঘোঁট’ কংগ্রেসেই? অধীর-ডালুর তরজা থামছেই না

Maldah: এই জোট-ইস্যুতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী অধীরের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য, "গোটা ভারতে বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে বাংলার বাইরে তো তৃণমূল কোথাও নেই। বিজেপিকে সাহায্য করতে মাঝমধ্যে যায়। আর বাংলায় বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। এর বিকল্প নেই।"

Congress: জোটের 'ঘোঁট' কংগ্রেসেই? অধীর-ডালুর তরজা থামছেই না
আবু হাসেম খান চৌধুরী ও অধীর চৌধুরী। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 4:03 PM
Share

মালদহ: বাংলায় ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা প্রথম থেকেই। আর সেই ধোঁয়াশার দ্বন্দ্ব বাড়ছে কংগ্রেসের অন্দরেই। একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন বলছেন, তাঁরা কারও মুখাপেক্ষী নন। তখন মালদহ দক্ষিণের বর্ষীয়ান কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুর মন্তব্য, “অধীর চৌধুরী কে? জোট চাইছে কংগ্রেস। এআইসিসি নির্দেশ দিলে অধীর চৌধুরীকেও মানতে হবে।” অধীর চৌধুরী যতই তৃণমূল বিরোধিতায় গলা চড়াচ্ছেন, ততই তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করছেন ডালু।

বঙ্গে জোট অঙ্কে নারদ-নারদ চলছেই। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কি হাত মেলাবে, তা নিয়ে কংগ্রেসের মধ্যেই দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। এমনকী কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু জোট নিয়ে এক তত্ত্ব শোনাচ্ছেন, আর তা নিয়ে দ্বিমত পোষণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মালদহ দক্ষিণের পর পর তিনবারের সাংসদ ডালু। তিনি প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করছেন। অন্যদিকে অধীরের দাবি,মমতা বন্দ্যোপাধ্যায়ই জোট চান না।

অধীর চৌধুরী বলেন, “বাংলায় কংগ্রেস লড়ছে নিজের মতো করে। তৃণমূল কোথায় আলোচনা করছে, সেটা তৃণমূলের ব্যাপার। ওরা বলে দিয়েছে দেশে ওরা লড়ছে, বাংলায় নয়। আমাদের কিছু যায় আসে না এতে। কে এল, কে গেল কিছু যায় আসে না।” কিন্তু ডালু কোনওভাবেই অধীরের বক্তব্যে সহমত নন।

ফিরহাদ হাকিমও যে অধীরের মন্তব্য মানতে নারাজ, বুঝিয়ে দিয়েছেন। অধীরের নাম না করেই ফিরহাদ বলেন, “অধীর চৌধুরী কার প্ররোচনায় এই ধরনের কথা বলছেন? নিজের বহরমপুর লোকসভার অধীনে থাকা সব বিধানসভা বিজেপির হাতে তুলে দিয়েছেন। যখন ২১ জুলাই গুলি চালিয়েছিল সিপিএম, তখন আমাদের হাতে কংগ্রেসের পতাকা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে লড়াই করে এসেছেন। সেই সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছেন অধীর চৌধুরী। ডালুবাবু বুঝতে পারছেন অধীর চৌধুরী যা বলছেন তা কখনওই মেনে নেওয়া যায় না। সে কারণেই দল থেকে প্রতিবাদ আসছে।”

তবে এই জোট-ইস্যুতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী অধীরের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য, “গোটা ভারতে বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে বাংলার বাইরে তো তৃণমূল কোথাও নেই। বিজেপিকে সাহায্য করতে মাঝেমধ্যে যায়। আর বাংলায় বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। এর বিকল্প নেই।” অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের খোঁচা, “জোট আবার কী, ওটা একটা ঘোঁট।”

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন