AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah: ‘১৫ মিনিট দিলে বাংলাদেশ দখল করে নেব’, বাংলার সম্মান বাঁচাতে হুঙ্কার দিলেন মালদহের মুসলমানরা

Maldah: ১৭২ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত মালদহে। এর মধ্যে ৩২ কিলোমিটার কাঁটাতার নেই। ১৮ কিলোমিটার নদীপথ। আর এই নদীপথই ভাবাচ্ছে গোয়েন্দাদের। কারণ সেই পথেই ঢুকছে অনুপ্রবেশকারীরা।

Maldah: '১৫ মিনিট দিলে বাংলাদেশ দখল করে নেব', বাংলার সম্মান বাঁচাতে হুঙ্কার দিলেন মালদহের মুসলমানরা
বাংলার মুসলিমদের হুঁশিয়ারিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 11:24 AM
Share

মালদহ: পনেরো মিনিটের জন্য বর্ডারটা খুলে দেওয়া হোক! তাহলেই হয়ে যাবে বাংলাদেশ দখল! এমনই দাবি করলেন বাংলার সংখ্যালঘুরা। যেভাবে বাংলাদেশের তরফ থেকে একের পর এক ভারতীয় ভূখণ্ড দখলের হুঁশিয়ারি এসেছে, তাতে বিষয়টা হাস্যকৌতুক হিসাবেই ধরছেন ভারতীয়রা। মিম বয়ে যাচ্ছে সামাজিক মাধ্য়মে। এবার হেলাতেই এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন বাংলার সীমান্তের মুসলিমরা। কোনওভাবেই তাঁরা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার মেনে নিতে পারছেন না।

১৭২ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত মালদহে। এর মধ্যে ৩২ কিলোমিটার কাঁটাতার নেই। ১৮ কিলোমিটার নদীপথ। আর এই নদীপথই ভাবাচ্ছে গোয়েন্দাদের। কারণ সেই পথেই ঢুকছে অনুপ্রবেশকারীরা। মালদহের হবিবপুর এবং ওল্ড মালদহের কয়েকটি দুর্গম জঙ্গলাকীর্ণ রাস্তা রয়েছে। সেই পথই ব্যবহার করছে জঙ্গিরা। মহানন্দা নদী এখন ক্ষীণ। জল খুব কম। তার মধ্যে ডিসেম্বরের শীতে গত কয়েকদিন ধরেই ব্যপক কুয়াশা পড়ছে। চারদিকে আবছা। এটাই অনুপ্রবেশকারীদের পক্ষে সঠিক সময় বলে দাবি গোয়েন্দাদের।

মালদহ সীমান্তের ব্যবসায়ী  ফিরোজ বললেন, “বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে অনুপ্রবেশকারীরা। সিমির সঙ্গে যোগাযোগ চলছে। কিছু কিছু মুসলিম শেল্টার দিচ্ছে। সরকারের উচিত নজর দেওয়া। আমরা তো ভারতবর্ষের মুসলিম, যদি আমাদের বলা হয়, বাংলাদেশকে দখল করতে হবে, তাহলে আমরা বাংলার লোক এক ঘণ্টাও সময় নেব না।” কিছুটা হেয়ালি করেই তিনি বললেন, “শুধুমাত্র মালদহ জেলার মুসলমানরাই গোটা বাংলাদেশকে মানচিত্র থেকে মুছে দিতে পারে।”

তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস বলেন, “মালদহকে যারা টার্গেট করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে প্রশাসন। জঙ্গি সংগঠন দেখার কথা ভারত সরকারের। ভারতের মুসলিম, বাংলার মুসলিম, বাংলাদেশকে সমর্থন করি না। বাংলাদেশে যে ভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তা কোনওভাবে সমর্থন করি না।” তিনি ওপেন চ্যালেঞ্জ করেন, “যারা বলছে, পশ্চিমবঙ্গ দখল করব, কলকাতা দখল করব, তাদের বলব ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিক, কোনও ফোর্স লাগবে না, আমরাই দখল করতে পারব। সংখ্যালঘু মুসলিমরাই আজ বাংলাদেশ দখল করতে পারব। যারা ভারতের সহযোগিতা নিয়েছিলেন, যাদের আশ্রয় দিয়েছিল মালদহ… তারা আজ একথা বলছে। বাপের বেটা যদি থাকে, মুসলিমরাই বাংলাদেশ দখল করবে। ”

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?