AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda Murder: জমি নিয়ে তুমুল বিবাদ, TMC কর্মীকে মার, বাড়িঘর ভাঙচুর, আগুনো পোড়ানোর চেষ্টা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাইপো রফিকের সঙ্গে কাকা মতিউরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, কাকার জমির সামনের অংশ জোরপূর্বক দখল নেওয়ার জন্য এর পূর্বে একাধিকবার বচসা হয়েছে। অভিযোগ থানা পর্যন্ত গড়ায়। থানায় মীমাংসা হওয়া সত্ত্বেও কাকার জমি জোর করে দখল করার চেষ্টা করে ভাইপো।

Malda Murder: জমি নিয়ে তুমুল বিবাদ, TMC কর্মীকে মার, বাড়িঘর ভাঙচুর, আগুনো পোড়ানোর চেষ্টা
মালদহে মারধর Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 12, 2026 | 10:22 AM
Share

মালদহ: জমি বিবাদের জের, তৃণমূল কর্মী এক দম্পতিকে বেধড়ক মারধর করে বাড়িঘর ভেঙে দেওয়ার অভিযোগ। এখানেই শেষ নয়, এরপর খড়ের গাদায় আগুন ধরিয়ে প্রাণে মারার চেষ্টা। গুরুতর এই অভিযোগ উঠল তাঁদেরই ভাইপোর বিরুদ্ধে। এরা আবার ‘জামাতে ইসলাম হিন্দের’ সক্রিয় সদস্য হিসাবে পরিচিত। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর গ্রামে।

জানা যাচ্ছে, আক্রান্ত দম্পতির নাম ইয়াসেফুনা বিবি ও মতিউর রহমান। অভিযোগ, উঠেছে ভাইপো রফিক আলম ও তাঁর স্ত্রী মিনা বিবির বিরুদ্ধে। রফিক জামাতে ইসলামে হিন্দের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র একজন সক্রিয় সদস্য। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত দম্পতি। অভিযুক্তরা বাড়িঘর ভাঙার কথা স্বীকার করলেও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার কথা অস্বীকার করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাইপো রফিকের সঙ্গে কাকা মতিউরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, কাকার জমির সামনের অংশ জোরপূর্বক দখল নেওয়ার জন্য এর পূর্বে একাধিকবার বচসা হয়েছে। অভিযোগ থানা পর্যন্ত গড়ায়। থানায় মীমাংসা হওয়া সত্ত্বেও কাকার জমি জোর করে দখল করার চেষ্টা করে ভাইপো। অভিযোগ, এদিন সকালে কাকার বাড়িতে চড়াও হয়ে তাঁদের বেধড়ক মারধর করে। দা দিয়ে এক বধূকে জখম করেন বলে অভিযোগ। বাড়িঘর ভাঙচুর করে খড়ের গাদায় আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

ইয়াসমিন বলেন, “আমায় রফিক আর তার ছেলে সকলে মিলে খুব মারধর করেছে। আমায় ফুটবলের মতো পেটাচ্ছিল। আমি যখন পড়ে গিয়েছি তখন আমায় আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তখন আমরা পালিয়ে গিয়েছি।” রফিকের স্ত্রী বলেন, “আমরা কোর্টের অর্ডার মতোই কাজ করছি। আমাদের জমি নিয়েছিল। তাই ভাঙচুর করেছি।”

Follow Us