AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad child death: ১১ দিনের শিশুকন্যার দেহ মিলল বাথরুমের বালতিতে, কীভাবে সেখানে পৌঁছল?

11-day-old baby girl found dead in Murshidabad: মাত্র ১১ দিনের শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কীভাবে হল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্ত শুরু হয়েছে। শিশুটি কীভাবে বাথরুমে পৌঁছল, কীভাবেই বা তার দেহ জলের বালতির মধ্যে গেল—প্রতিটি বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, শিশুকন্যাকে খুন করা হয়েছে।

Murshidabad child death: ১১ দিনের শিশুকন্যার দেহ মিলল বাথরুমের বালতিতে, কীভাবে সেখানে পৌঁছল?
কান্নায় ভেঙে পড়েছেন মৃত শিশুর মাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2026 | 5:51 PM
Share

মুর্শিদাবাদ: বয়স মাত্র ১১ দিন। সেই শিশুকন্যার দেহ মিলল বাথরুমের বালতিতে। বাথরুমে রাখা জলের বালতির ভিতর থেকে তার দেহ উদ্ধার হয়। কীভাবে শিশুকন্যার দেহ বাথরুমের বালতিতে পাওয়া গেল, তা বুঝতে পারছে না পরিবারের কেউ। খুনের অভিযোগ তুলে সরব হয়েছে শিশুকন্যার পরিবার। হৃদয়বিদারক ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজোন এলাকার।

এদিন দুপুরে ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাথরুমের বালতির মধ্যে শিশুটির দেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর যায় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মাত্র ১১ দিনের শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কীভাবে হল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্ত শুরু হয়েছে। শিশুটি কীভাবে বাথরুমে পৌঁছল, কীভাবেই বা তার দেহ জলের বালতির মধ্যে গেল—প্রতিটি বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, শিশুকন্যাকে খুন করা হয়েছে। তবে কে কেন খুন করেছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, শিশুকন্যার জন্মের পর সাগরী খাতুন নামে প্রসূতি মা তাঁর বাপের বাড়িতে এসেছিলেন। এদিন দুপুরে অন্য একটি শিশুর পাশে নিজের কন্যাকে শুইয়ে রেখে বাইরে গিয়েছিলেন তিনি। তারপর নিজের কাজ করছিলেন। ফিরে এসে সাগরী নিজের সন্তানকে দেখতে পাননি। হইচই পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাথরুমের বালতিতে শিশুকন্যার দেহ উদ্ধার হয়।

সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সাগরী খাতুন। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, “মেয়েকে শুইয়ে রেখে ভাইপোকে নিয়ে ছাদে গিয়েছিলাম। ফিরে এসে মেয়েকে দেখতে পাইনি। কিন্তু, ঘর লন্ডভন্ড ছিল। খুঁজতে গিয়েই মেয়েকে বাথরুমের বালতিতে দেখতে পাই।” তিনি বুঝতে পারছেন না, তাঁর মেয়েকে কে খুন করেছে। তবে দোষীর কঠোর শাস্তির দাবি জানালেন।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য