Murshidabad News: ‘যিনি নিজের ছেলেকে জেতাতে পারেন না…’, কল্যাণকে কটাক্ষ আবু তাহেরের

West Bengal: তাঁর হুঙ্কার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, "মুর্শিদাবাদে এসে দাদাগিরি চলবে না। মুর্শিদাবাদের মানুষ যাকে সব সময় পাশে পায় তাকেই নির্বাচিত করে। মুর্শিদাবাদের মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে। মাইনোরিটি অধ্যুষিত জেলা বলে যা ইচ্ছে তাই বলবে কল্যাণ, আর হয়ে যাবে, এটা হতে পারে না।"

Murshidabad News: যিনি নিজের ছেলেকে জেতাতে পারেন না..., কল্যাণকে কটাক্ষ আবু তাহেরের
আবু তাহের ও কল্যাণImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 21, 2026 | 4:50 PM

মুর্শিদাবাদ: সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) নির্লজ্জ বেহায়া বলে আক্রমণ এনসিপিআই যোগদানকারী সংসদ আবু তাহের খানের। তাঁর বক্তব্য, “যিনি নিজের ছেলেকে জেতাতে পারেন না, তিনি মুর্শিদাবাদের ৩ আসনে জয়লাভ করবেন বলে। আজকে বড় বিপদে পড়েছে দিদি, লেজে গোবরে হয়ে গেছে। তাই জোটের আগেই জোট তৈরি করে নিচ্ছে।”

শনিবার বহরমপুরে আসেন মমতা পন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে তিনি দাবি করেছিলেন সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া (India) জোট হবে। মুর্শিদাবাদ জেলায় তিনটি আসনেই জয়লাভ করবে ইন্ডিয়া জোট প্রার্থী। সেই প্রসঙ্গে বলতে গিয়ে আবু তাহের খান বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি সব বলে দেন, মুর্শিদাবাদের মানুষের সব ভোটাধিকার যদি কল্যাণের হাতে থাকে তাহলে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়  নিজের ছেলেকে জেতাতে পারতেন। এই লোকটা অত্যন্ত নির্লজ্জ। কারণ কল্যাণ ব্যানার্জির এতই যদি ক্ষমতা থাকবে, তাহলে দিদির এত প্রতিভাবান, দিদির কথায় সব কিছু চলে, কল্যাণ নিজের ছেলেকে প্রার্থী করলেন। আর সেখান থেকে তিনি হেরেও গেলেন। তাই এগুলো না বলাই ভালো।”

তিনি আরও বলেন, “এক সময় অধীর চৌধুরী এরকম বলতেন, মুর্শিদাবাদ আমার।  কিন্তু নিজেই বারবার হেরে প্রমাণ করছে যে মুর্শিদাবাদের মানুষ কারোর নয়। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে চমকাচ্ছে আর ধমকাচ্ছে, যেভাবে বক্তব্য রাখছে দুর্ভাগ্যজনক।” তাঁর হুঙ্কার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, “মুর্শিদাবাদে এসে দাদাগিরি চলবে না। মুর্শিদাবাদের মানুষ যাকে সব সময় পাশে পায় তাকেই নির্বাচিত করে। মুর্শিদাবাদের মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে। মাইনোরিটি অধ্যুষিত জেলা বলে যা ইচ্ছে তাই বলবে কল্যাণ, আর হয়ে যাবে, এটা হতে পারে না।”

আবু তাহের খান বলেন, “আমরা পার্লামেন্টে থেকেছি। কংগ্রেসের সঙ্গে এই দিদি কিভাবে আমাদেরকে চলতে বলেছে আমরা খুব জানি। আজকে বড় বিপদে পড়েছে, লেজে গোবরে হয়ে গেছে। তাই জোটের আগেই সে জোট তৈরি করে নিচ্ছে। আগে জোট হোক, তারপরে দেখা যাবে। কোথায় কে চলে, কোথায় কে যায়, কে কোথায় প্রার্থী হয়, নিশ্চয়ই দেখা যাবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us