AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021: বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটারদের বাধা, উত্তপ্ত রানিনগর

বুথের দিকে যাওয়ার পথে্ বিপত্তি। গাড়ি ঘিরে হামলা বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।

West Bengal Assembly Election 2021: বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটারদের বাধা, উত্তপ্ত রানিনগর
| Updated on: Apr 26, 2021 | 11:01 AM
Share

মুর্শিদাবাদ: ভোট সপ্তমীর সকালেই উত্তেজনার খবর। শিরোনামে এল মুর্শিদাবাদের রানিনগর। ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল এই এলাকা। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই অভিযোগ সামনে এনেছেন বিজেপি প্রার্থী মাশুহারা খাতুন। তিনি জানিয়েছেন, ভোট শুরু হয়ে গেলেও একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি। তাই এজেন্টকে নিজের গাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি। রানিনগরের সেনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সেখানেই তাঁর গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ। কোনও রকমে ওই এলাকা থেকে দূরে যান তিনি।

আরও পড়ুন: West Bengal Election 2021 Phase 7 Voting LIVE

শুধু তাই নয় এই রানিনগরে ভোট শুরু হওয়ার পরই উঠেছে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। ভোট দিতে বাড়ি থেকে বেরনোর সময় তাদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। এক মহিলা ভোটার বলেন, বাড়ি থেকে বেরনোর পর তাঁদের ঘিরে ধরে বলা হয়, ‘এখান থেকে চলে যান। ভোট দতে যাওয়ার দরকার নেই।’ যারা বাধা দিচ্ছিল তারা তৃণমূলের লোক বলে জানিয়েছেন ভোটাররা।

এ দিন রানিনগর হাই স্কুলের ভোটের লাইনে দাঁড়িয়েই অভিযোগ জানান ভোটাররা। তাঁরা জানিয়েছেন, তাঁরা বাধা অতিক্রম করে ভোট দিতে এলেও এমন অনেককেই আটকে দেওয়া হয়েছে। তাই রানিনগরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে অনুমান করছেন অনেকেই। উল্লেখ্য, এই মুর্শিদাবাদে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত্রিবাস নিয়ে আপত্তি তুলেছিল বিজেপি, কংগ্রেস উভয়েই। এলাকা দখল করার পরিকল্পনা করা হতে পারে বলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন অধীর চৌধুরী।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা