Left Book Stall: বামেদের বুক স্টল থেকে সমস্ত বই কিনে মানুষকে উপহার দিলেন চিকিৎসক!

Murshidabad Berhampore Left Book Stall: সম্প্রতি এসইউসিআই (SUCI)-এর একটি বইয়ের স্টলে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে এবং বইমেলার সংস্কৃতি রক্ষায় অভিনব উদ্যোগ নেন চিকিৎসক অশোক কুমার ভকত। সোমবার সন্ধ্যায় তিনি সরাসরি গোরাবাজার নিমতলা মোড়ে এসইউসিআই-এর ওই বইয়ের স্টলে উপস্থিত হন। সেখানে প্রায় ১০,০০০ টাকার বই কেনেন তিনি।

Left Book Stall: বামেদের বুক স্টল থেকে সমস্ত বই কিনে মানুষকে উপহার দিলেন চিকিৎসক!
বই বিলি করছেন চিকিৎসকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 21, 2026 | 5:31 PM

বহরমপুর: পুজোর মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি খোদ কলকাতা-যাদবপুরে বামেদের বুক স্টল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। যাদবপুরে চলে বুলডোজারও। তারই মধ্যে ভিন্ন ছবি ধরা পড়ল বহরমপুরে।  বামেদের বইয়ের স্টল ভেঙে দেওয়ার প্রতিবাদে এক অভিনব রূপ বহরমপুরে। ভেঙে দেওয়া স্টল থেকেই নিজের টাকা দিয়ে বই কিনে পথচলতি মানুষের হাতে তুলে দিলেন এক বামসমর্থক চিকিৎসক। সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোরাবাজার নিমতলা মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায়।

 সম্প্রতি এসইউসিআই (SUCI)-এর একটি বইয়ের স্টলে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে এবং বইমেলার সংস্কৃতি রক্ষায় অভিনব উদ্যোগ নেন চিকিৎসক অশোক কুমার ভকত। সোমবার সন্ধ্যায় তিনি সরাসরি গোরাবাজার নিমতলা মোড়ে এসইউসিআই-এর ওই বইয়ের স্টলে উপস্থিত হন। সেখানে প্রায় ১০,০০০ টাকার বই কেনেন তিনি।

বইগুলো নিজের কাছে রেখে না দিয়ে, তিনি পথচলতি সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের হাতে বিনামূল্যে তুলে দেন। বই বিলির সময় ওই চিকিৎসক জানান, বইয়ের স্টল ভাঙচুর করে প্রগতিশীল চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রোখা যায় না। প্রতিবাদ হওয়া উচিত আরও বেশি করে বই পড়ার মাধ্যমে।

চিকিৎসকের এই প্রশংসনীয় উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান বইপ্রেমীরা। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, পেশায় চিকিৎসক অশোককুমার পথচলতি বাইক চালক থেকে শুরু করে, চায়ের দোকানে চা খেতে আসা প্রৌঢ়-সকলের হাতে বই তুলে দেন।

চক্ষু বিশেষজ্ঞ অশোককুমার বলেন, “খবর দেখেছিলাম, সোশ্যাল মিডিয়ায় খবর দেখেছি। আমি এখানে একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবেই এসেছি। স্টল ভেঙে দেওয়ায় খুবই দুঃখ পেয়েছি। “

Loading...
Unable to load recommendations.
Follow Us