Murshidabad Train Accident: সাত সকালে মর্মান্তিক ঘটনা, পুলকারে চলন্ত ট্রেনের ধাক্কা মুর্শিদাবাদে, মৃত ৩

School Car: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেভেল ক্রসিং খোলা ছিল। তাই অনায়াসে ঢুকে পড়ে গাড়িটি। চোখের সামনেই ঘটে যায় দুর্ঘটনা। দ্রুত উদ্ধারের চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Murshidabad Train Accident: সাত সকালে মর্মান্তিক ঘটনা, পুলকারে চলন্ত ট্রেনের ধাক্কা মুর্শিদাবাদে, মৃত ৩

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 17, 2026 | 10:57 AM

কাটোয়া: সাত সকালে মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে। স্কুলের ছাত্রবোঝাই গাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা। ২ জন ছাত্রের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছে একাধিক পড়ুয়া। একটি বেসরকারি স্কুলের গাড়ি এদিন রেল গেটের ভিতর ঢুকে পড়ে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। আচমকা ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটে।

শুক্রবার বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। লেভেল ক্রসিং-এর কাছে কীভাবে ট্র্যাকের কাছে চলে গেল গাড়িটি, তা স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেভেল ক্রসিং খোলা ছিল। সকালে একটি আপ লাইনের ট্রেন যায়। তখনও বন্ধ ছিল রেল গেট। পরে গেটটি খুলে দেওয়া হয়। এরপরই আর একটি ট্রেন চলে আসে উল্টোদিকের লাইনে। এই ঘটনায় রেলের গেটম্যানের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। প্রশ্ন উঠছে, কীভাবে খুলে দেওয়া হল রেল গেট?

গেট তুলে দেওয়ার পরই ট্র্যাকে চলে আসে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। ওই স্কুলের গাড়ি ও এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে ট্রেন। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গাড়িতে ৮ জন ছিল বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তারাই ছাত্রদের গাড়ি থেকে বের করার চেষ্টা করে। আহতদের দ্রুত উদ্ধার করে কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

মুর্শিদাবাদের এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পূর্ব রেল। পাঠানো হচ্ছে পূর্ব রেলের তরফে বিশেষ টিম। এখনও সম্পূর্ণ তথ্য পৌঁছয়নি পূর্ব রেলের কাছে। কেন গেটম্যান ছিল না, থাকলেও তিনি কোথায় ছিলেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us