Chief Minister Suvendu Adhikari: ‘কাউকে ফোন করার দরকার নেই…ডু ইট নাউ’, মুর্শিদাবাদে পুলিশকে বড় নির্দেশ শুভেন্দুর

Chief Minister Suvendu Adhikari on Police: এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আমার বিশ্বাস আগামী দুই থেকে তিনমাসের মধ্যে মুর্শিদাবাদ জেলা উন্নয়নে নতুন শক্তি পাবে। এখানকার জেলাশাসক ও তাঁর টিম খুবই দক্ষ। আগে কাজ করতে দেওয়া হতো না। ভয়ে থাকতো, চাপো থাকতো।”

Chief Minister Suvendu Adhikari: ‘কাউকে ফোন করার দরকার নেই…ডু ইট নাউ’, মুর্শিদাবাদে পুলিশকে বড় নির্দেশ শুভেন্দুর
Image Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 10, 2026 | 6:12 PM

বহরমপুর: সাম্প্রতিককালে একের পর এক হিংসার ঘটনায় বারবার নাম জড়িয়েছে মুর্শিদাবাদের। ঝরেছে রক্ত। বেলাগাম হিংসায় ব্যাপক হানাহানির খবর জায়গা করে নিয়েছে জাতীয় স্তরেও। কিন্তু পালাবদলের পরেই হিংসা রুখতে বদ্ধপরিকর সরকার। ইতিমধ্যেই ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোস্যাল অ্যাকটিভিজ বিল, ও ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল পাশ হয়েছে। সোমবার থেকেই কার্যকর হচ্ছে দুই আইন। এদিন মুর্শিদাবাদে প্রশাসনিক সভা শেষে নিজেই সে কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি দ্রুত যে মুর্শিদাবাদের হালও বদলাতেও চলেছে তাও বলেন। পাশাপাশি পুলিশকেও দিলেন ‘খুল্লাম ছুট’।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আমার বিশ্বাস আগামী দুই থেকে তিনমাসের মধ্যে মুর্শিদাবাদ জেলা উন্নয়নে নতুন শক্তি পাবে। এখানকার জেলাশাসক ও তাঁর টিম খুবই দক্ষ। আগে কাজ করতে দেওয়া হতো না। ভয়ে থাকতো, চাপো থাকতো। আমরা বলেছি চাপ মুক্ত হয়ে কাজ করুন। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনও ক্ষমা করার জায়গা নেই। মাত্র ৬৯ জনকে এখনও বর্ডার পার করিয়েছেন। রাজ্যে যেখানে কয়েক হাজার। বিএসএফের সঙ্গে যোগাযোগ বাড়ান।”

এরপরই পুলিশকে অবাধ স্বাধীনতা প্রসঙ্গে বলতে গিয়েও ধুলিয়ান, সামশেরগঞ্জ, বেলডাঙার ঘটনার কথা মনে করান তিনি। এরপরই বলেন, “পুলিশকে খুব পরিষ্কার ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ধুলিয়ান, সামশেরগঞ্জ, বেলডাঙা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। ভারতীয় ন্যয় সংহিতাতে যা বলা আছে, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসেছে সেই অনুযায়ী ডু ইট নাউ। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে।”

Follow Us