Murshidabad: ঘিরে ধরল গাড়ি, উঠল বন্দে মাতরম স্লোগান, আবার বিক্ষোভের মুখে অধীর

Murshidabad: এ দিন নওদায় প্রচারে বেরিয়েছিলেন অধীর চৌধুরী। সেই সময় কংগ্রেস নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, অধীরকে দেখা যায়নি কয়েক বছরে। তিনি নাকি কোনও কাজ করেননি নওদা এলাকায়।

Murshidabad: ঘিরে ধরল গাড়ি, উঠল বন্দে মাতরম স্লোগান, আবার বিক্ষোভের মুখে অধীর
অধীরের গাড়ি ঘিরে বিক্ষোভImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 20, 2024 | 11:41 AM

মুর্শিদাবাদ: প্রচারে বেরিয়ে ফের বিপত্তি। আবার বিক্ষোভের মুখে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। আর বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

এ দিন নওদায় প্রচারে বেরিয়েছিলেন অধীর চৌধুরী। সেই সময় কংগ্রেস নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, অধীরকে দেখা যায়নি কয়েক বছরে। তিনি নাকি কোনও কাজ করেননি নওদা এলাকায়। এরপর আজ ওই এলাকায় কংগ্রেস নেতা পৌঁছতেই ব্লক সভাপতির নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। তারপর লাঠি নিয়ে মারতে উদ্যত হয় লোকজন। কংগ্রেস নেতা গাড়ি ঘিরে চলে বিক্ষোভ।

এ প্রসঙ্গে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, “রাজনৈতিক অভিসন্ধী রয়েছে। আসলে তৃণমূল ভয় পেয়ে এইসব করার চেষ্টা করছে। এই সব করলে অধীর চৌধুরীর ভোট আরও বাড়বে।” গত বুধবারই মুর্শিদাবাদ মেডিক্যালে ধুন্ধুমার বাধে। নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়তে হয় অধীর চৌধুরীকে। শুধু তাই নয়, মেজাজ হারাতেও দেখা যায় তাঁকে। অভিযোগ, এমনকী তিনি ধাক্কা দেন বিজেপি-র জেলা সভাপতিকে।

Follow Us