Court Case: মুর্শিদাবাদে জোড়া খুন, ২৮ বছর পর সাজা ঘোষণা আদালতের

Murshidabad: প্রায় তিন দশক ধরে চলা এই মামলার রায়কে ঘিরে এদিন কান্দি আদালত চত্বরে ছিল ব্যাপক আগ্রহ। দীর্ঘ অপেক্ষার পর আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মৃতদের পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, এত বছর পর হলেও আদালতের রায়ে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন।

Court Case: মুর্শিদাবাদে জোড়া খুন, ২৮ বছর পর সাজা ঘোষণা আদালতের
Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 28, 2026 | 5:04 PM

মুর্শিদাবাদ: জোড়া খুনের ২৮ বছর পর সাজা ঘোষণা। মুর্শিদাবাদের (Musridabad) ভরতপুর থানার মনসুরপুর গ্রামে জোড়া খুনের ঘটনায় দীর্ঘ ২৮ বছর পর সাজা ঘোষণা করলেন কান্দি আদালতের বিচারক। সোমবার এই মামলায় মোট ১৬ জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক। দোষী সাব্যস্তদের মধ্যে রয়েছেন সিজগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিপন খন্দেকর।

ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালের ২৪ মে মনসুরপুর গ্রামের। রাজনৈতিক দলের মিছিল যাচ্ছিল। সেই মিছিলে থাকা দুষ্কৃতীরা চড়াও হয় আসেরুদ্দিন শেখ ও কলিম খাঁ এর উপর। ঘটনায় মৃত্যু হয় দুইজনের। দুই ব্যক্তির মৃত্যুতে ভরতপুর থানায় মামলা দায়ের হয়। তদন্তের পর মোট ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া বিচার চলাকালীন চারজন অভিযুক্তের মৃত্যু হয়। বাকি অভিযুক্তদের মধ্যে ছয়জনকে আদালত বেকসুর খালাস করে দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর অবশিষ্ট ১৬ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। সোমবার তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়।

প্রায় তিন দশক ধরে চলা এই মামলার রায়কে ঘিরে এদিন কান্দি আদালত চত্বরে ছিল ব্যাপক আগ্রহ। দীর্ঘ অপেক্ষার পর আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মৃতদের পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, এত বছর পর হলেও আদালতের রায়ে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us