TMC: পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদীকে ‘মারধর’, পুলিশের সামনেই গণধোলাইয়ের শিকার তৃণমূল নেতা

Murshidabad TMC Leader Arrest: ওই এলাকার চিহ্নিত তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা মণ্ডপে উপস্থিত মহিলাদের উত্ত্যক্ত করে এবং শ্লীলতাহানি চালায়। এর প্রতিবাদ করলে স্থানীয় এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ বুধবার সকালে অভিযুক্তদের ধরতে এলাকায় পৌঁছয়।

TMC:  পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদীকে মারধর, পুলিশের সামনেই গণধোলাইয়ের শিকার তৃণমূল নেতা
এলাকায় চাঞ্চল্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 21, 2026 | 2:10 PM

মুর্শিদাবাদ:  পুজো মণ্ডপে গিয়ে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরেরও অভিযোগ রয়েছে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় বহরমপুর থানার ইন্দ্রপ্রস্থের ইন্দ্রপুরী এলাকায়। ঘটনার প্রধান অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক থাকলেও, তার দুই সহযোগীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেই গণপ্রহারের শিকার হতে হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার চিহ্নিত তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা মণ্ডপে উপস্থিত মহিলাদের উত্ত্যক্ত করে এবং শ্লীলতাহানি চালায়। এর প্রতিবাদ করলে স্থানীয় এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ বুধবার সকালে অভিযুক্তদের ধরতে এলাকায় পৌঁছয়।

পুলিশ প্রধান অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে তার দুই সঙ্গীকে আটক করে নিয়ে আসার সময় এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের উপস্থিতিতেই অভিযুক্তদের ওপর চড়াও হন উত্তেজিত জনতা। জনরোষের জেরে পুলিশের সামনেই দুই অভিযুক্তকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ধৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us