Murshidabad: কাপড় কাঁচাকে কেন্দ্র করে পড়ল ২০-২৫টা পেটো, চলল ৪-৫ রাউন্ড গুলি

Murshidabad: গ্রামে দুই পরিবারের মধ্যে আগে থেকেই অশান্তি ছিল। কিন্তু পুকুরে কাপড় কাঁচাকে কেন্দ্র করে সেই অশান্তি আরও বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে। আর দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বোমাবাজি।

Murshidabad: কাপড় কাঁচাকে কেন্দ্র করে পড়ল ২০-২৫টা পেটো, চলল ৪-৫ রাউন্ড গুলি
বোমাবাজিতে আহত ব্যক্তিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 22, 2024 | 11:00 AM

মুর্শিদাবাদ: কাপড় কাঁচাকে কেন্দ্র করে বিবাদ। আর তা থেকে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত ভাবতা ১নং গ্রাম পঞ্চায়েতের শঙ্খ পাড়ার এলাকায়। গ্রামের পুকুরে ছেলের পোশাক ধোঁয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। পরবর্তী বিশাল আকার ধারণ করে। আর তা থেকেই হয় বোমাবাজি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে দুই পরিবারের মধ্যে আগে থেকেই অশান্তি ছিল। কিন্তু পুকুরে কাপড় কাঁচাকে কেন্দ্র করে সেই অশান্তি আরও বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে। আর দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বোমাবাজি। বেশ কয়েকটি বোমা পড়তে থাকে।  প্রাই ২০ থেকে ২৫ টি সকেট বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

দু’পক্ষের মধ্যে গুলিও চলে। চার থেকে পাঁচ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। এই ঘটনায় বিশেষ কিছু ক্ষতি না হলেও শেখ আল্লার রাক্ষা নামের এক ব্যক্তির পায়ে গুরুতর আঘাত লাগে। এলাকাবাসীর তৎপরতায় তাঁকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “ভাবতেই পারি না এমন হতে পারে। কাপড় কাচা নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছিল বটে, কিন্তু তা বলে বোমাবাজি। হঠাৎ দুমদুম করে বোমা পড়তে থাকল। গোটা পাড়া কেঁপে ওঠে।”

Follow Us