Beldanga Case: NIA মেল করলেও দিল না জবাব, বেলডাঙা কেসে কিছুতেই কেস ডায়রি দিচ্ছে না পুলিশ
Murshidabad: সম্প্রতি,এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। সরকারি সম্পত্তি নষ্টের পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদেরও হেনস্থা করার হয়। বেলডাঙার ঘটনার জল ইতিমধ্যেই গড়িয়েছে NIA বিশেষ আদালতে। কোর্ট নির্দেশ দেয় যাতে NIA-কে কেস ডায়রি হস্তান্তর করে পুলিশ। কিন্তু গতদিনের শুনানিতে সেই ডায়রি তুলে না দেওয়ায় ক্ষুব্ধ হন বিচারক।

কলকাতা: কেস ডায়রি-কেস ডায়রি আর কেস ডায়রি! মুর্শিদাবাদের বেলডাঙা মামলায় এখনও পুলিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র হাতে তুলে দিল না কেস ডায়রি। যা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। কেন পুলিশ কেস ডায়রি দিচ্ছে না তদন্তকারী সংস্থাকে?
মঙ্গলবারের শুনানির পর NIA-র তরফে ই-মেইল করে কেস ডায়রি বৃহস্পতিবার চাওয়া হয়েছে মুর্শিদাবাদ পুলিশের কাছে। তবে সূত্রের খবর, এখনও কোনও জবাব আসেনি। গত পরশু অর্থাৎ মঙ্গলবার NIA বিশেষ আদালত নির্দেশ দেয়, আগামী ২৬ তারিখের মধ্যে সিডি হস্তান্তর করার। সেই নির্দেশ পাওয়ার পর প্রথম ই-মেইল করে সিডি চাইলো NIA। আজ অভিযুক্ত ৩৬ জনের মধ্যে ৩১ জনের আদালতে হাজিরা দেওয়ার কথা।
সম্প্রতি,এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। সরকারি সম্পত্তি নষ্টের পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদেরও হেনস্থা করার হয়। বেলডাঙার ঘটনার জল ইতিমধ্যেই গড়িয়েছে NIA বিশেষ আদালতে। কোর্ট নির্দেশ দেয় যাতে NIA-কে কেস ডায়রি হস্তান্তর করে পুলিশ। কিন্তু গতদিনের শুনানিতে সেই ডায়রি তুলে না দেওয়ায় ক্ষুব্ধ হন বিচারক। জানতে চাওয়া হয়, কেস ডায়েরি কেন দেওয়া হচ্ছে না? NIA-র তরফে বলা হয়, “পুলিশ যেখানে মার খেয়েছে, পুলিশ আক্রান্ত। সেই মামলার আমরা তদন্ত করছি, তাতে পুলিশ কেস ডায়েরি দিচ্ছে না। হাইকোর্টের কোনও নির্দেশ আনতে পারেনি। হাইকোর্টে যদি মামলা করে থাকে, তাহলে তো একটা নথি বা অর্ডার নিয়ে আসবে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে আমরা তদন্ত করছি। কেস ডায়েরি তো দিতে হবে আমাদের।” এরপর আদালত ফের নির্দেশ দেয় যাতে কেস ডায়রি তুলে দেওয়া হয়। কিন্তু এবারও কোনও জবাব আসেনি বলে খবর।
