
সামশেরগঞ্জ: সোস্যাল মিডিয়ায় (Social Media) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)-কে নিয়ে কুরুচিকর মন্তব্য। শুধু তাই নয়, ছবি পোস্টেরও অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার এক যুবক। ধৃত যুবকের নাম মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখ (৩২)। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানার অন্তর্গত সাকারঘাট এলাকা। ঘটনায় ধৃতের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সামসেরগঞ্জের চাঁদপুর বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সোস্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। পাশাপাশি আপত্তিকর ছবি পোস্ট করেছিলেন ওই যুবক। বিষয়টি নিয়ে সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। ঠিক তারপরেই মামলা রুজু করে পুলিশ। তদন্তের ভিত্তিতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ফোনের মাধ্যমে সামাজিক মাধ্যমে কী ধরনের পোস্ট করা হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হতে পারে। ধৃত মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখকে বুধবার জঙ্গিপুর আদালতে পাঠিয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ।