AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: সন্দেশখালি-ক্যানিং-ভাঙড় থেকে বেলডাঙায় বাড়ছে ভিড়, ‘আবেগের টানে এসেছি’, বলছেন সংখ্যালঘুরা

Humayun-Babri Masjid: একদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আর পাশেই তৈরি হবে মঞ্চ, সেখানে উপস্থিত থাকবেন মউলানারা। দু'দিকই একেবারে প্রস্তুত। রাতেই হুমায়ুনের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। নিরাপত্তার দিক নিশ্চিত করছে পুলিশ প্রশাসন। আর ভোর হতে দেখা গেল, অনেকেই ইট মাথায় করে নিয়ে হাজির হচ্ছেন।

Murshidabad: সন্দেশখালি-ক্যানিং-ভাঙড় থেকে বেলডাঙায় বাড়ছে ভিড়, 'আবেগের টানে এসেছি', বলছেন সংখ্যালঘুরা
বেলডাঙায় ভিড় বাড়ছেImage Credit: TV9 Bangla
| Updated on: Dec 06, 2025 | 8:24 AM
Share

বেলডাঙা: শনিবার দিনভর গোটা রাজ্যের নজর থাকবে মুর্শিদাবাদের বেলডাঙায়। হুমায়ুন কবীর দাবি করেছেন, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে সামিল হবেন হাজার হাজার মানুষ। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রাতেই এলাকা পরিদর্শন করেছেন ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া হুমায়ুন। পুলিশের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তিনি। এদিন সকাল থেকেই দেখা গেল, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যাচ্ছেন সংখ্যালঘুরা। কোনও রাজনৈতিক পরিচয় ছাড়া ভোর থেকে একে একে হাজির হচ্ছেন তাঁরা।

একদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আর পাশেই তৈরি হবে মঞ্চ, সেখানে উপস্থিত থাকবেন মউলানারা। দু’দিকই একেবারে প্রস্তুত। রাতেই হুমায়ুনের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। নিরাপত্তার দিক নিশ্চিত করছে পুলিশ প্রশাসন। আর ভোর হতে দেখা গেল, অনেকেই ইট মাথায় করে নিয়ে হাজির হচ্ছেন। তাঁরা চান, তাঁদের দেওয়া ইটেই গাঁথা হোক বেলডাঙার বাবরি মসজিদ।

প্রশ্ন করে জানা গেল, কেউ গিয়েছেন ক্যানিং থেকে, কেউ সন্দেশখালি থেকে, কেউ ভাঙড়, কেউ ইটাহার, কেউ সুন্দরবন, কেউ বিষ্ণপুর. কেউ দেগঙ্গা থেকে। রাজনৈতিক পরিচয় জিজ্ঞাসা করলে তাঁরা বলছেন, “আমরা কোনও দলের সঙ্গে যুক্ত নই। মসজিদ হচ্ছে বলেই শুধু এসেছি।” আবার কেউ রাজনৈতিক দলের কর্মী হওয়ার কথা স্বীকার করলেও, বলছেন, “এখানে এসেছি মুসলিম হিসেবে। মসজিদ হচ্ছে, তাই আবেগের টানে এসেছি।”

কেউ গাড়ি ভর্তি ইট নিয়েহাজির হচ্ছেন, আবার যার আর্থিক ক্ষমতা তেমন নয়, তারা ২-৩টে ইট নিয়েও হাজির হচ্ছেন। NH-12-এর ঠিক পাশেই মসজিদ তৈরি করার কথা হুমায়ুনের। সেখানেই সকাল থেকে জমায়েত বাড়ছে। তবে তাঁরা চান, শুধু মসজিদ নয়, পাশাপাশি স্কুল-হাসপাতালও তৈরি হোক বেলডাঙায়।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা