AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরবন্দি হতে নারাজ জীতু, লগ্নজিতা? কারা পেলেন নন-ফিকশনের ডাক

এই ঘর বহু চর্চিত। বলিউডের তাবড় তারকাদের এই ঘরে বন্দি করে দেন বলিউডের এক খান। তারপর তাঁদের ভাব-ভালোবাসা-ঝগড়া-বিতর্ক সব দর্শকের চোখের সামনে। বহু বছর পর একটি চ্যানেল বাংলায় এই নন-ফিকশন নিয়ে আসছে। এখন তাঁরা কাকে-কাকে ঘরবন্দি করবে, সেই হিসাব কষতে ব্যস্ত।

ঘরবন্দি হতে নারাজ জীতু, লগ্নজিতা? কারা পেলেন নন-ফিকশনের ডাক
| Updated on: Jun 15, 2026 | 5:33 PM
Share

এই ঘর বহু চর্চিত। বলিউডের তাবড় তারকাদের এই ঘরে বন্দি করে দেন বলিউডের এক খান। তারপর তাঁদের ভাব-ভালোবাসা-ঝগড়া-বিতর্ক সব দর্শকের চোখের সামনে। বহু বছর পর একটি চ্যানেল বাংলায় এই নন-ফিকশন নিয়ে আসছে। এখন তাঁরা কাকে-কাকে ঘরবন্দি করবে, সেই হিসাব কষতে ব্যস্ত।

প্রস্তাব গিয়েছিল নায়ক জীতু কমলের কাছে। তবে তিনি প্রথম আলোচনাতেই নাকি ‘না’ বলে দিয়েছেন। আবার গায়িকা লগ্নজিতা চক্রবর্তী এবং অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল। দু’ জনে সম্মতি দেননি। তা হলে কোন-কোন নাম নিয়ে হিসাব কষছেন মাথারা? দেবশ্রী রায়, পায়েল সরকার, সায়ক চক্রবর্তীর মতো নাম উঠে আসছে। এক অভিনেত্রী, যিনি টলিপাড়ার তাবড় নামদের বিরুদ্ধে প্রায়শই মুখ খোলেন, ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও, সুযোগ কম এসেছে, এমনটা স্পষ্ট করতে ভয় করেন না, তাঁর কাছে এবার ঘরবন্দি হওয়ার প্রস্তাব গিয়েছে। টেলিভিশনের আরও দুই জনপ্রিয় অভিনেতার কাছে প্রস্তাব গিয়েছে বলে খবর।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি ব্যবসায়ী, তাঁর নাম চর্চায় এসেছে। এদিকে বাছাই পর্বের শুরুতে আরও দুই নামী অভিনেত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তাঁরা পারবেন না, জানিয়ে দিয়েছেন। আসলে ঘর থেকে অন্য ঘরে বন্দি হতে গেলে, পারিশ্রমিকের পরিণাম পুষ্টিকর হওয়া প্রয়োজন। তাই শেষ পর্যন্ত প্রায় ৯০ দিন, কে প্রিয়জন ছেড়ে ঘরবন্দি হবেন, তা দেখার অপেক্ষা। এই ব্যাপারে জানতে টলিপাড়ার বিভিন্ন নামী নামকে যোগাযোগ করা হয়েছে টিভি নাইন বাংলার পক্ষ থেকে। তবে কেউই কথা বলেননি।

সব কিছু ঠিক এগোলে সেপ্টেম্বর মাসের গোড়ায় এই খেলা-ঘরে পৌঁছে যাবেন অনেকেই। এদিকে বিরোধী চ্যানেলে তখন কুইজ শো! প্রতিযোগিতা বিরাট। শেষ হাসি কোন চ্যানেল হাসে, সেটাই দেখার অপেক্ষা।

Follow Us