AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Atin Ghosh daughter: ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে

Atin Ghosh daughter Shyampukur house fraud: আরেক প্রতারিত ব্যক্তি বলেন, "দোকানের বিনিময়ে টাকাগুলো দিয়েছিলাম। আমাকে দোকানটা দিচ্ছে না। যখনই ফোন করছি, ৭ দিন, ১০ দিন, ১ মাস করে ঘুরিয়ে যাচ্ছে।" অভিযোগ, দোকান দেওয়ার নাম করে ওই ব্যক্তির কাছ থেকে ২৬ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই অভিযোগ প্রিয়দর্শিনী ও তাঁর সংস্থার অন্যতম অংশীদার সোমনাথ কুণ্ডুর বিরুদ্ধে। 

Atin Ghosh daughter: ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে
ডান দিকে, অতীন ঘোষের মেয়ে, বাঁদিকে, প্রতারিতরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2026 | 9:13 PM
Share

কলকাতা: শ্যামপুকুরে ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে এক প্রোমোটারের বিরুদ্ধেও। ইতিমধ্যেই শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, আবাসন তৈরির নাম করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে তাঁদের বাড়ি নেওয়া হয়। আবাসন তৈরির পর মালিকদের একটা করে ফ্ল্যাট দেওয়ারও আশ্বাস দিয়েছিলেন। প্রোমোটিংয়ের জন্য বাড়ি মালিকদের অন্যত্র স্থানান্তর করা হয়।

এক প্রতারিত বাড়ি মালিক বলছেন, “আমাদের আশ্বাস দিয়েছিলেন প্রোমোটার সোমনাথ কুণ্ড ও প্রিয়দর্শিনী ঘোষ। আমাদের বাড়ি ছিল ১৯ নম্বর গণমতি লেন, আমাদের শিফটিং দেওয়া হয়েছিল সিকদার বাগান। আমাদের বলেছিল, পুষিয়ে দেবে। কিন্তু আমাদের এখন এমন এক বাজে পরিস্থিতিতে ফাঁসিয়ে দিয়েছেন, শান্তিভাবে ভাত খাওয়ারও পরিস্থিতি নেই। আমাদের জায়গায় আমাদের দেয়নি। আমাদের অন্য জনের ঠিকানায় দিয়েছে।”

আরেক প্রতারিত ব্যক্তি বলেন, “দোকানের বিনিময়ে টাকাগুলো দিয়েছিলাম। আমাকে দোকানটা দিচ্ছে না। যখনই ফোন করছি, ৭ দিন, ১০ দিন, ১ মাস করে ঘুরিয়ে যাচ্ছে।” অভিযোগ, দোকান দেওয়ার নাম করে ওই ব্যক্তির কাছ থেকে ২৬ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই অভিযোগ প্রিয়দর্শিনী ও তাঁর সংস্থার অন্যতম অংশীদার সোমনাথ কুণ্ডুর বিরুদ্ধে।

ইতিমধ্যেই প্রয়িদর্শিনী সোমনাথ কুণ্ডর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন। কিন্তু তাঁর দায় নিতে চাননি। তাঁর বক্তব্য, “আমি কোনও ভুল করিনি। আমার কাছ থেকে ক্যাশ পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আমাকে থ্রেট করছে, এলাকার চ্যাংড়াদের দিয়ে মেসেজ করা হচ্ছে, আমাকে ঘেরাও করা হবে। আমার নামে কেস করা হবে। টাকা দেব না। কারণ আমার কাছে নথি রয়েছে। আদালতে লড়ব।” বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “তৃণমূল তো পুকুর চুরি করে নিয়েছে। “

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য