AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Urbana Assault Case: আরবানায় মহিলাকে ‘ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ’! গ্রেফতার রাঁধুনি

Kolkata Urbana: রবিবার বেলা ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় ফ্ল্যাটে কেউ ছিলেন না। সেই সুযোগেই নিগৃহীতাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। নির্যাতিতা প্রতিরোধ করলে রান্নাঘর থেকে ছুরি এনে তাঁর ওপর হামলা চালায় অভিযুক্ত। জখম অবস্থায় মহিলা চিৎকার শুরু করলে রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত।

Kolkata Urbana Assault Case: আরবানায় মহিলাকে 'ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ'! গ্রেফতার রাঁধুনি
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 23, 2026 | 11:08 PM
Share

কলকাতা: দক্ষিণ কলকাতার আনন্দপুরে অভিজাত আবাসন ‘আরবানা’-য় মহিলাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা এবং ধারাল অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার গুরুতর অভিযোগ উঠল ওই ফ্ল্যাটেরই রাঁধুনির বিরুদ্ধে। বাধা দিতে গেলে যুবতীকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। চাঞ্চল্যকর এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই লালবাজারের গুণ্ডা দমন শাখা (ARS) তৎপর হয়ে দুর্গাপুর স্টেশন থেকে পাঞ্জাবগামী ট্রেন থেকে ধরে গ্রেফতার করে অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় ফ্ল্যাটে কেউ ছিলেন না। সেই সুযোগেই নিগৃহীতাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। নির্যাতিতা প্রতিরোধ করলে রান্নাঘর থেকে ছুরি এনে তাঁর ওপর হামলা চালায় অভিযুক্ত। জখম অবস্থায় মহিলা চিৎকার শুরু করলে রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে দ্রুত জিপিএস-এ নজরদারি ও তথ্যের ভিত্তিতে অভিযুক্তের গতিবিধি ট্র্যাক করা শুরু করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। জানা গিয়েছে, শহর ছেড়ে চম্পট দেওয়ার পরিকল্পনায় রাজ্য ছাড়ার ট্রেনে চেপে বসেছে অভিযুক্ত। এরপরই লালবাজারের খবরের ভিত্তিতে জিআরপি-র সহায়তায় দুর্গাপুর স্টেশনে পাঞ্জাবগামী একটি ট্রেনে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য