AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: সিধু থেকে গিলক্রিস্ট, সেঞ্চুরিতে সবার রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ!

Rishabh Pant: ৪৩টি ম্যাচে ভারতের হয়ে মোট ৮৮টি ছক্কা মেরেছেন ঋষভ। এর ফলে ইংল্যান্ডের বেন স্টোকসের সঙ্গে যুগ্মভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে ৬৪ ম্যাচে ৮৮টি ছক্কা মেরেছেন ঋষভ।

IND vs NZ: সিধু থেকে গিলক্রিস্ট, সেঞ্চুরিতে সবার রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ!
ঋষভ পন্থImage Credit: Facebook/BCCI
| Updated on: Nov 22, 2026 | 11:50 AM
Share

বেসিন রিজার্ভ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেসিন রিজার্ভ দুরন্ত ব্যাট করে একাধিক রেকর্ড গড়লেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ১৫৩ বলে ১২৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। শনিবার ৫ নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয় ইনিংসকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান পন্থ।

রবিবার অর্থাৎ ম্যাচের চতুর্থ দিনের সকালে মাত্র ১৩৫ বলে নিউজিল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্ট শতরান পূর্ণ করেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। ইনিংসে ১৪৭তম ওভারের পঞ্চম বলে গ্লেন ফিলিপ্সের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন তিনি। এই ছক্কার সঙ্গে সঙ্গেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েন ঋষভ। এর আগে এই রেকর্ড ছিল নভজ্যোৎ সিং সিধুর দখলে। ১৯৯৪ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭৭ বলে ৯৮ রান করেছিলেন সিধু। সেই ইনিংসে মোট ৩টি ওভার বাউন্ডারি মারেন সিধু। দীর্ঘ ৩২ বছর পর সেই রেকর্ড ভেঙে এক ইনিংসে ৬টি ছক্কা হাঁকালেন পন্থ। শুধু তাই নয়, আরও একটি নজির স্পর্শ করেছেন এই ভারতীয় উইকেটকিপার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের পাশে নিজের নাম লিখিয়েছেন তিনি। ২০০৫ সালের মার্চ মাসে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২১ রানের ইনিংসে ৬টি ওভার বাউন্ডারি মেরেছিলেন গিলক্রিস্ট। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন পন্থ।

তাঁর এই ৬টি ছক্কা মারার সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও নতুন নজির তৈরি হয়েছে। ৪৩টি ম্যাচে ভারতের হয়ে মোট ৮৮টি ছক্কা মেরেছেন ঋষভ। এর ফলে ইংল্যান্ডের বেন স্টোকসের সঙ্গে যুগ্মভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে ৬৪ ম্যাচে ৮৮টি ছক্কা মেরেছেন ঋষভ। এছাড়াও নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে শতরান করা প্রথম ভারতীয় কিপার-ব্যাটার হলেন ঋষভ। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া – চারটি সেনা দেশেই টেস্ট শতরান করা ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবেও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি।

Follow Us