Mursidabad station: স্টেশন মাস্টারের সঙ্গে ঝামেলা মন্ত্রীর, কী হয়েছে ঠিক?

Murshidabad: ট্রেনের টিকিট কাউন্টারে বসে মদ্যপান করার অভিযোগ উঠেছিল স্টেশনে। অভিযোগ, মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে, সরকারি মূল্যের থেকেও অত্যাধিক মূল্যে দালালের মাধ্যমে তৎকাল টিকিটে বিক্রি ও রেলের বাগান ও জমি টেন্ডার ছাড়াই লিস্ট দিয়ে তোলাবাজির অভিযোগ স্টেশন মাস্টারের বিরুদ্ধে।

Mursidabad station: স্টেশন মাস্টারের সঙ্গে ঝামেলা মন্ত্রীর, কী হয়েছে ঠিক?
Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 01, 2026 | 12:44 PM

মুর্শিদাবাদ: রেলের জমি বেআইনিভাবে টেন্ডার দেওয়ার অভিযোগ। স্টেশন মাস্টারের বিরুদ্ধে কাগজ দেখতে চেয়ে পেলেন না মন্ত্রী গৌরীশংকর। কাগজ দেখতে না পেয়ে স্টেশন মাস্টারের সঙ্গে তীব্র বচসা।

কী ঘটেছে ঠিক?

ট্রেনের টিকিট কাউন্টারে বসে মদ্যপান করার অভিযোগ উঠেছিল স্টেশনে। অভিযোগ, মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে, সরকারি মূল্যের থেকেও অত্যাধিক মূল্যে দালালের মাধ্যমে তৎকাল টিকিটে বিক্রি ও রেলের বাগান ও জমি টেন্ডার ছাড়াই লিস্ট দিয়ে তোলাবাজির অভিযোগ স্টেশন মাস্টারের বিরুদ্ধে। সেই সমস্ত জমির টেন্ডারের নথি দেখতে চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী গৌরী শংকর ঘোষ। দু’দিন পরে দেখাবো বললেও সেই নথি দেখায়নি স্টেশন মাস্টার। দেড় মাস কেটে গেলেও সেই নথি দেখতে না পেয়ে রবিবার সকালে স্টেশনে হাজির হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী গৌরী শংকর ঘোষ।

এরপর স্টেশন মাস্টার মুকুল আনন্দের কাছে নথি দেখতে চাইলেও সেই নথি দেখাতে অস্বীকার করে। স্থানীয় সিপিআই-এ মোট তৃণমূল নেতাদের সঙ্গে মিলে স্টেশন চত্বরে দুর্নীতি করছে বলে অভিযোগ তোলেন মন্ত্রী। এছাড়াও স্টেশন চত্বরে থাকা লিফট এসকলেটার বন্ধ থাকে যারা দেখাশোনার দায়িত্ব রয়েছে তারা নিয়মিত ডিউটি করে না বলে অভিযোগ। এছাড়াও স্টেশন চত্বরে তোলাবাজির মত কাজ করে এই স্টেশন মাস্টার ও অন্যান্য কর্মীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us