Rajiv Kumar: বিজেপি বলছে ‘সারদার পুরস্কার’, রাজীব কুমারকে নিয়ে কী যুক্তি তৃণমূলের?

TMC: সারদা চিটফান্ড মামলাতেও নাম জড়িয়েছিল তাঁর। তাঁর বাসভবনে যখন কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চালাতে যায়, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় কীভাবে ধরনায় বসেছিলেন, সেই ছবি অনেকেরই মনে আছে। অবসরের আগে সেই রাজীব কুমার ছিলেন রাজ্য পুলিশের ডিজি।

Rajiv Kumar: বিজেপি বলছে সারদার পুরস্কার, রাজীব কুমারকে নিয়ে কী যুক্তি তৃণমূলের?
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 28, 2026 | 2:33 PM

মুর্শিদাবাদ: রাজ্যসভার চার প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। শুক্রবার সেই নাম সামনে এনেছে রাজ্যের শাসক দল। তালিকা জুড়ে একের পর এক চমক।তবে সবথেকে বেশি আলোচনা চর্চা চলছে রাজীব কুমারকে নিয়ে। দায়িত্বে থাাকাকালীন যে অফিসারের নাম বারবার বিতর্কে জড়িয়েছে, সেই অফিসার এবার সরাসরি রাজনৈতিক দলের প্রতিনিধি হতে চলেছেন। বিরোধীদের সমালোচনার মুখে তৃণমূল বলছে, ‘রাজীব কুমারকে টার্গেট করবেন না।’

কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন সময় থেকেই শিরোনামে এসেছেন রাজীব কুমার। সারদা চিটফান্ড মামলাতেও নাম জড়িয়েছিল তাঁর। তাঁর বাসভবনে যখন কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চালাতে যায়, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় কীভাবে ধরনায় বসেছিলেন, সেই ছবি অনেকেরই মনে আছে। অবসরের আগে সেই রাজীব কুমার ছিলেন রাজ্য পুলিশের ডিজি।

কেন রাজীবকেই বাছলেন মমতা? এই প্রসঙ্গে বিরোধীদের যুক্তি, সারদা-কাণ্ডে রাজীব কুমারের যে ভূমিকা ছিল, প্রার্থী করে আসলে তারই পুরস্কার দেওয়া হল। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “প্রাক্তন আমলা রাজীব কুমারকে পাঠানো হচ্ছে কারণ সারদা-কাণ্ডে লাল ডায়েরি এবং অন্যান্য ক্ষেত্রে তাঁর যে ভূমিকা ছিল, তার পুরস্কার দেওয়া হচ্ছে এবার।” সুকান্ত আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তিনি যদি মুখ খোলেন তাহলে বিপদ, তাই মুখ বন্ধ রাখার জন্যই এই পুরস্কার।”

এই বিতর্ক প্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “এটাই প্রথম নয়। অনেক অফিসার আগেও বিজেপির প্রার্থী হয়েছে। রাজীব কুমারকে টার্গেট করবেন না। দায়িত্ব শেষ হয়ে গেলে তিনি যে কোনও কাজ করতে পারেন। কিন্তু বিচারপতি রেজিগনেশন দিয়ে এসে প্রার্থী হলেন, এটা অন্যায়, এটা পাপ।” আদতে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণই শোনা গেল ফিরহাদের গলায়।