বাবরি মসজিদের জন্য টাকা দিলেন TMC নেতা
তাঁর বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্ত যে তৃণমূল ভালো চোখে দেখেনি, তা দলের তরফে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার সেই বাবরি মসজিদের জন্যই টাকা দিলেন তৃণমূল নেতা। নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ রমজান মাসের প্রথম দিনেই বাবরি মসজিদ নির্মাণের জন্য ১ লক্ষ ১১ হাজার টাকা দান করেছেন।
বেশ কিছুদিন ধরে দলের বিরুদ্ধে মন্তব্য করার পর তৃণমূল সাসপেন্ড করে হুমায়ুন কবীরকে। ফিরহাদ হাকিম সাসপেন্ড করার সময় জানিয়ে ছিলেন, বাবরি মসজিদ করার অর্থ বিতর্ক আবারও উস্কে দেওয়া। ধর্মান্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সে কাজটা তৃণমূল বিশ্বাস করে না। তাঁর বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্ত যে তৃণমূল ভালো চোখে দেখেনি, তা দলের তরফে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার সেই বাবরি মসজিদের জন্যই টাকা দিলেন তৃণমূল নেতা। নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ রমজান মাসের প্রথম দিনেই বাবরি মসজিদ নির্মাণের জন্য ১ লক্ষ ১১ হাজার টাকা দান করেছেন।