Annapurna Yojana Verification: ‘৩০ অগস্ট পর্যন্ত চলবে’, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কী বললেন মুখ্যমন্ত্রী?

Annapurna Yojana Money: সদ্য বহু মহিলাই অ্যাকাউন্ট স্টেটাস চেক করতে গিয়ে দেখেন তাঁদের আবেদন বাতিল হয়ে গিয়েছে। পরবর্তীতে দেখা যায় সেগুলি আন্ডার এনকোয়ারিতে চলে গিয়েছে। সূত্রের খবর, সরকারের বেঁধে দেওয়া গাইডলাইন মোতাবেক সমস্ত শর্ত পূর্ণ হচ্ছে কিনা তাই এই ক্ষেত্রগুলিতে আরও একবার খতিয়ে দেখছে প্রশাসন।

Annapurna Yojana Verification: ‘৩০ অগস্ট পর্যন্ত চলবে’, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কী বললেন মুখ্যমন্ত্রী?
জোরকদমে চলছে চর্চা Image Credit source: Social Media

Jul 10, 2026 | 9:04 PM

রেজিনগর: চলছে ফর্ম ফিলাপ, ঢুকছে টাকা। কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে চাপানউতোরের অন্ত নেই। পুরোদমে চলছে ভেরিফিকেশন। কিন্তু টাকা ঢুকবে কি ঢুকবে না তা ভেবেই কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে বড় অংশের মহিলাদের। যদিও এরইমধ্যে মুর্শিদাবাদের সভা থেকে বড় আশ্বাসবাণী দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, কোনও প্রকৃত প্রাপকই অন্নপূর্ণা যোজনার অর্থ থেকে বঞ্চিত হবে না। তবে অযোগ্যদের শিকে যে কোনওভাবেই ছিড়বে না তাও বললেন জোর দিয়ে। 

রেজিনগরের সভা থেকে শুভেন্দু বললেন, “আমরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা ১ কোটি ২০ লক্ষ মহিলাকে দিয়েছি। এই প্রক্রিয়া ৩০.০৮.২০২৬ পর্যন্ত চলবে। ভেরিফেকশন হবে। প্রতিটা যোগ্য প্রাপক টাকা পাবে। অযোগ্যরা বাতিল হবে। একজনও প্রকৃত দিদি-বোন বাদ যাবে না।” আলাদা করে তুলে আনেন মুর্শিদাবাদের পরিসংখ্যানও। বলেন, “এই জেলায় ১৫ লক্ষ দিদি-বোন আবেদন করেছিল। আমরা বর্ণ-ধর্ম-দলমত নির্বিশেষে ১২ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার করে টাকা ১ জুলাই দিয়েছি।” 

প্রসঙ্গত, সদ্য বহু মহিলাই অ্যাকাউন্ট স্টেটাস চেক করতে গিয়ে দেখেন তাঁদের আবেদন বাতিল হয়ে গিয়েছে। পরবর্তীতে দেখা যায় সেগুলি আন্ডার এনকোয়ারিতে চলে গিয়েছে। সূত্রের খবর, সরকারের বেঁধে দেওয়া গাইডলাইন মোতাবেক সমস্ত শর্ত পূর্ণ হচ্ছে কিনা তাই এই ক্ষেত্রগুলিতে আরও একবার খতিয়ে দেখছে প্রশাসন। চলছে ভেরিফিকেশন। 

শুধু অন্নপূর্ণা যোজনা নয়, ফের একবার কর্মসংস্থান নিয়েও বড় কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। বড় কথা বলেন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। রেজিনগরের সভা থেকে বলেন, “আগামী মার্চ মাসের মধ্যে ১ লক্ষ কর্মসংস্থান হবে। এই সরকারের বয়স বেশি হয়নি, মাত্র দু’মাস। ইতিমধ্যেই সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ এর হাতে জমি দিয়েছি। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছি। আমরা জাতীয় কর্তব্য পালনের জন্য জনগণনার কাজ শুরু করেছি।” 

Follow Us