Nadia: রাতে প্রেমিকা ডেকে পাঠিয়েছিল, গিয়েওছিল ছেলেটা… কিন্তু সক্কালবেলা যেভাবে ছেলেটাকে যেভাবে দেখলেন পড়শিরা

Nadia Crime: মৃত যুবকের পরিবারের দাবি, শনিবার রাতে  সৌরভ হালদারকে তার প্রেমিকা গেদে এলাকার নিজের বাড়িতে ফোন করে ডেকে নিয়ে যায়। তারপর আর সৌরভ বাড়ি ফেরেনি। সকালবেলায় তারা জানতে পারে তাদের ভাই প্রেমিকার বাড়ির পাশে পড়ে রয়েছে। যতক্ষণে তাঁরা পৌঁছন, সেখানে গিয়ে দেখেন, সৌরভের শরীরে সাড় নেই।

Nadia: রাতে প্রেমিকা ডেকে পাঠিয়েছিল, গিয়েওছিল ছেলেটা... কিন্তু সক্কালবেলা যেভাবে ছেলেটাকে যেভাবে দেখলেন পড়শিরা
এলাকায় উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 01, 2026 | 6:11 PM

নদিয়া: প্রেমিককে বাড়িতে ডেকে খুন করার অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।ঝোপ জঙ্গলে মধ্য পড়ে ছিল যুবকের দেহ। সকালে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গেদে হালদার পাড়ায় এলাকা থেকে যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সৌরভ দে।

মৃত যুবকের পরিবারের দাবি, শনিবার রাতে  সৌরভ হালদারকে তার প্রেমিকা গেদে এলাকার নিজের বাড়িতে ফোন করে ডেকে নিয়ে যায়। তারপর আর সৌরভ বাড়ি ফেরেনি। সকালবেলায় তারা জানতে পারে তাদের ভাই প্রেমিকার বাড়ির পাশে পড়ে রয়েছে। যতক্ষণে তাঁরা পৌঁছন, সেখানে গিয়ে দেখেন, সৌরভের শরীরে সাড় নেই।

ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহটিকে তুলে নিয়ে আসে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে । কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করে । পরিবার সূত্রে দাবি করা হয়েছে সৌরভকে খুন করেছে প্রেমিকার পরিবার ।

মৃতের বোন সঙ্গীতা হালদার বলেন, “আমার দাদাকে অনুপরা মেরেছে। এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক ছিল। অনেক দিনের সম্পর্ক ছিল। রাতে ডেকেছিল, তাই গিয়েছিল। ওখানেই ওকে প্ল্য়ান করে মেরে ফেলে দিয়েছিল।”