Nadia: জওহরলাল নেহেরু মেডিক্যালের ডেপুটি সুপার যোগ দিলেন তৃণমূলে

Nadia: এর পর নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে জোড়া ফুলের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান। এদিন যোগদানের পর তিনি দাবি করেন, সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে তবেই সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন। আগামী দিন মানুষের কাজ করতে চান। স্বাভাবিকভাবেই  তাঁর যোগদানের মধ্য দিয়ে ২  নির্বাচনে কল্যাণী বিধানসভার তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হওয়ার জল্পনা বাড়িয়ে দিলেন।

Nadia: জওহরলাল নেহেরু মেডিক্যালের ডেপুটি সুপার যোগ দিলেন তৃণমূলে
ডেপুটি সুপার যোগ দিলেন তৃণমূলেImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 17, 2026 | 3:56 PM

নদিয়া: জওহরলাল নেহেরু মেডিক্যাল হাসপাতালে ডেপুটি সুপারের চাকরি থেকে অব্যাহতি দিয়ে রাজনীতিতে প্রবেশ করলেন চিকিৎসক অতীন্দ্র মণ্ডল। কল্যাণী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে জল্পনা আরও বাড়ল।। তৃণমূলের প্রার্থী পদ ঘোষণার আগেই তৃণমূলে যোগদান করলেন। মঙ্গলবার কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালের ডেপুটি সুপার ডক্টর অতীন্দ্র নাথ মণ্ডল সরকারি কর্মী হিসেবে তাঁর পদত্যাগ জমা দেন।

এর পর নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে জোড়া ফুলের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান। এদিন যোগদানের পর তিনি দাবি করেন, সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে তবেই সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন। আগামী দিন মানুষের কাজ করতে চান। স্বাভাবিকভাবেই  তাঁর যোগদানের মধ্য দিয়ে ২  নির্বাচনে কল্যাণী বিধানসভার তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হওয়ার জল্পনা বাড়িয়ে দিলেন।

এদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টা আগেই রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর হাত ধরে নদীয়ার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের যোগ দিল সমাজসেবী অভিনব ভট্টাচার্য। সারা বছর বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন তিনি। কৃষ্ণনগর শহরাঞ্চলের অতি পরিচিত মুখ এই অভিনব ভট্টাচার্য। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো অভিনব ভট্টাচার্যকেই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে দেখা যেতে পারে।

Follow Us